ISL: মনবীরের জোড়া গোলে মাণ্ডবীর তীরে তরতরিয়ে ছুটল পালতোলা নৌকা
মনবীরের জোড়া গোলে মাণ্ডবীর তীরে তরতরিয়ে ছুটল পালতোলা নৌকা
মনবীর সিং-এর জোড়া গোলে এফসি গোয়াকে ২-০ গোলে পরাস্থ করল এটিকে মোহনবাগান। দুই অর্ধের শুরুতে মোহনবাগানের হয়ে গোল দু'টি করেন এই পঞ্জাব তনয়। এফসি গোয়াকে পরাজিত করার ফলে লিগ শীর্ষে উঠে এল এটিকে মোহনবাগান। এ দিন শুরু থেকেই দারুণ ছন্দে জুয়ান ফার্নান্দোর ছেলেরা।

মঙ্গলবার বামবোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামেম্যাচের তিন মিনিটে এফসি গোয়ার ডিফেন্স গুছিয়ে ওঠার আগে তাদের জালে বল জড়িয়ে দেন মনবীর সিং। লিস্টন কোলাসোর ঠিকানা লেখা পাস থেকে এডু বেইদিয়ার দলের বিরুদ্ধে প্রথম গোলটি তুলে নেয় এটিকে মোহনবাগান। ধীরাজ মইরাংথেমের কাছে সুযোগ ছিল না এই গোল প্রতিরোধ করার।
তবে ২০ মিনিটের মধ্যেই ম্যাচে সমতা ফিরিয়ে আনার সুযোগ চলে এসেছিল এফসি গোয়ার কাছে। ব্রেন্ডন ফার্নান্জেদের থেকে পাওয়ার বল অল্পের জন্য গোলে রাখতে পারেননি হর্হে ওর্টিজ। যদিও আক্রমণের ঝাঁজ কখনও কমায়নি এটিকে মোহনবাগান। যার ফলে ম্যাচের ২৫ মিনিটে আরও একটি দারুণ সুযোগ পেয়েছিল এটিকে এমবি। কিন্তু ফিনল্যান্ডের তারকা জনি কাউকোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ঠ হয়।
ম্যাচের ৩৪ মিনিটে গোয়াকে নিশ্চিত গোল পাওয়া থেকে আটকায় ক্রসবার। পাল্টে বললে বাগানের নিশ্চিত গোল হজম রক্ষা করে ক্রসবার। ব্রেন্ডন ফার্নান্ডেজের শট ক্রসবারে লেগে প্রতিহত হয় ৩৪ মিনিটে।
১-০ গোলে পিছিয়ে থেকে গোয়া যে ভাবে মুহূর্মুহু আক্রমণ শানাচ্ছিল তাতে গোল শোধ করাটা স্রেফ সময়ের অপেক্ষা ছিল এফসি গোয়ার জন্য। কিন্তু সবুজ-মেরুনের উপর এফসি গোয়া চেপে বসার আগে বাগানের হয়ে দ্বিতীয় গোলটি করে ২-০ গোলের লিড এনে দেন মনবীর সিং। এই ক্ষেত্রেও বিরতির পর গোয়ার ডিফেন্স গুছিয়ে ওঠার আগেই আঘাত হানে এটিকে এমবি। লেনি রড্রিগেজের থেকে দ্বিতীয় গোলের পাসটি পেয়েছিলেন মনবীর। ৫০ মিনিটে অল্পের জন্য হ্যাটট্রিক মিস করেন মনবীর। লিস্টন কোলাসোর পাস অল্পের জন্য জালে রাখতে পারেননি।
এই ম্যাচে জয়ের ফলে এটিকে এমবি ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে রইল এটিকে মোহনবাগান। এক ম্যাচ বেশি খেলে সম সংখ্যক পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে হায়দরাবাদ এফসি। ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে এফসি গোয়া।












Click it and Unblock the Notifications