Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lionel Messi's Birthday: কোপা জিতে বৃত্ত পূরণ করাই লক্ষ্য, ৩৭তম জন্মদিনে ফিরে দেখা মেসির সাফল্য ও রেকর্ড

বর্তমান সময়ের ফুটবল বিশ্বে অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। এ নিয়ে কারও সন্দেহ হওয়ার কথা নয়। উজ্জ্বল ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন এলএমটেন। সোমবার ফুটবল বিশ্বে মেসি দিবস। ৩৭ বছর পূর্ণ করে ফেললেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তৃতীয় অধিনায়ক। ফুটবল দুনিয়া জুড়ে চলছে লিও বন্দনা।

১৯৮৭ সালের ২৪ জুনআর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবল তারকা। মেসি ২০০০ সালে চলে আসেন স্পেনের বার্সেলোনায়। যুব দল পেরিয়ে ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নাম লেখান বার্সেলোনার সিনিয়র দলে। তারপর টানা ২ দশক ধরে পুরো ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছেন এই আর্জেন্টাইন তারকা। আটবার ব্যালন ডি ওর জিতেছেন।

Lionel Messi

২০০৫ সালে হাঙ্গেরির বিরুদ্ধে আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় মেসির। পরিবর্ত হিসেবে মাঠে নামলেও কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কিছুক্ষণের মধ্যেই। আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে মেসির প্রথম সবচেয়ে বড় সাফল্য অলিম্পিক্স সোনা। ২০০৮ বেজিং অলিম্পিক্সে ফাইনালে নাইজেরিয়াকে হারিয়েছিল আর্জেন্তিনা।

মেসির ক্লাব কেরিয়ারের সিংহভাগ সময়টা কেটেছে বার্সেলোনাতে। কাতালান ক্লাবটিকে দুই হাত ভরে সাফল্য দিয়েছেন মেসি। ২০০৯ সালে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পান। সেই বছর ফাইনালে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে বার্সা ২-০ গোলে জেতে। সেটি ছিল মেসির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা। তিনিই একমাত্র খেলোয়াড়, যিনি লা লিগা ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৩৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন। এ নজির আর কারও নেই। বার্সা জার্সিতে রেকর্ডের অন্ত নেই মেসির।

ক্লাব ফুটবলে সাফল্য পেলেও দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে ট্রফি জিততে পারেননি। কোপা আমেরিকা হোক বা বিশ্বকাপ রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল রাজপুত্রকে। অবশেষে ২০২১ সালে জিতলেন কোপা আমেরিকা। ২৮ বছরে পরে আবার লাতিন আমেরিকার সেরা দল হয়েছে আর্জেন্টিনা। পরের বছর জন্মদিনের মাসেই জিতেছেন ফাইনালিসিমা।

২০২২ সালটা মেসির জীবনে সবথেকে স্মরণীয় হয়ে থাকবে। ৩৬ বছর পর দেশকে বিশ্বকাপ এনে দেন মারাদোনার পর মেসিই আর্জেন্টিনার ফুটবলের স্বপ্নের সওদাগর। এবারও কোপা আমেরিকাতে খেলেছেন মেসি। কোপা আমেরিকার ইতিহাসে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন রাজপুত্র। এখনও পর্যন্ত কোপাতে ৩৫ তম ম্যাচ খেললেন লিও। এই রেকর্ড কোনও ফুটবলারের নেই।

২০২১ সালে কোপা আমেরিকা জয় দিয়েই আন্তর্জাতিক ফুটবলে সোনালী অধ্যায়ের সূচনা হয় মেসি ও আর্জেন্টিনার। গত বারের চ্যাম্পিয়ন হিসাবে কোপা আমেরিকা খেলছে আর্জেন্টিনা। প্রতিযোগিতার শেষেও মেসির মাথায় বিজয়ীর তাজ দেখতে চান ফুটবলপ্রেমীরা। এ বারের প্রতিযোগিতায় সবচেয়ে বড় আকর্ষণ মেসিই। এবার কোপ জিতে বৃত্ত পূরণ করাই লক্ষ্য মেসি। তাই জন্মদিনের যাবতীয় সেলিব্রেশন ১৪ জুলাইয়ের জন্য জমিয়ে রাখছেন মেসি। হ্যাপি বার্থ ডে লিও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+