Lionel Messi: গোড়ালির চোটের অবস্থা কেমন? আর্জেন্তিনা দলে নিজের ভবিষ্যৎ স্পষ্ট করে খোলসা করলেন লিওনেল মেসি

Lionel Messi: কোপা আমেরিকা, বিশ্বকাপ, কোপা আমেরিকা! লিওনেল মেসির অধিনায়কত্বে আর্জেন্তিনা এই তিনটি মেজর টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে।

যদিও কলম্বিয়ার বিরুদ্ধে ফাইনালে ১-০ গোলে জয় নিশ্চিত হওয়া পর্যন্ত মাঠে থাকতে পারেননি লিও। আর্জেন্তিনার অধিনায়ক পায়ের চোট নিয়ে বেরিয়ে গিয়েছিলেন দ্বিতীয়ার্ধে।

Lionel Messi

লিওনেল মেসি চোট পেয়েছিলেন ম্যাচের ৩৬ মিনিটের মাথায়। তারপরও সেই গুরুতর চোট নিয়ে মেসি খেলা চালিয়ে যান ৬৬ মিনিট পর্যন্ত। কিন্তু তার বেশি আর পারেননি। যন্ত্রণাক্লিষ্টভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। মেসির কান্নার দৃশ্য ভাইরাল হতে সময় লাগেনি।

এরপর বেঞ্চে বসে পায়ে আইসপ্যাক লাগিয়ে মেসি অপেক্ষায় ছিলেন জয়সূচক গোলের। দৃষ্টি নিবদ্ধ ছিল দলের খেলায়। নির্ধারিত ৯০ মিনিটে কোনও গোল হয়নি। ম্যাচের ১১২ মিনিটের মাথায় লৌতারো মার্তিনেজ প্রতিপক্ষের জালে বল জড়াতেই উচ্ছ্বসিত মেসিকে দেখা যায়।

মার্তিনেজকে জড়িয়ে ধরেন অধিনায়ক। কিছু মুহূর্ত আগের কান্না মিশে যায় হাসিতে, আনন্দাশ্রুও লক্ষ্য করেছেন ফুটবলপ্রেমীরা। এই নিয়ে ১৬ বার কোপা আমেরিকা জিতল আর্জেন্তিনা, যা রেকর্ড। মেসির অধিনায়কত্বে আর্জেন্তিনা সফলভাবেই ট্রফি দখলে রাখতে সক্ষম হলো।

তবে ভক্তরা চিন্তায় মেসির চোট নিয়ে। আগামী বছর ফাইনালিসিমায় ইউরো কাপ-জয়ী স্পেনের বিরুদ্ধে খেলবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। তাতে মেসি ও ইয়ামালের দ্বৈরথ হতে পারে বড় আকর্ষণ। তবে তারও আগে প্রশ্ন, মেসি ফাইনালিসিমা কিংবা পরবর্তী বিশ্বকাপে খেলবেন কি?

আনহেল দি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। মেসিও কি সেই পথে হাঁটবেন? এই প্রশ্নের উত্তর সময়ের গর্ভে। মেসি গোড়ালির চোটের কারণে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারবেন না বলেও মনে করা হচ্ছে।

তবে মেসি সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানালেন, তাঁর গোড়ালির অবস্থার উন্নতি হচ্ছে। দ্রুত মাঠেও ফিরতে পারবেন। কোপা আমেরিকা জেতার পর যাঁরা মেসেজ করে বা অন্যভাবে অভিনন্দন জানিয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেসি। ফুটবলকেই সবচেয়ে বেশি ভালোবাসেন, তাই দ্রুত মাঠে ফিরতে প্রত্যয়ী ফুটবলের রাজপুত্র।

আর্জেন্তিনা দলকে পরিবার মানেন মেসি। সমর্থকদের প্রতিও অগাধ কৃতজ্ঞতা জানিয়ে মেসি জানিয়েছেন, আর্জেন্তিনা ভবিষ্যতেও সাফল্যের ধারা অব্যাহত রাখবে। অবশ্য মেসি এই বার্তায় আর্জেন্তিনা দলে নিজের ভবিষ্যৎ স্পষ্ট করেননি।

সেপ্টেম্বরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্তিনা চিলি ও কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। মনে করা হচ্ছে, এই ম্যাচগুলিতে খেলবেন মেসি। এ ছাড়াও তার পরে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি থাকবে। ফাইনালিসিমা থাকছে। ২০২৬ সালে পরবর্তী বিশ্বকাপ। মেসি খেলা চালিয়ে যাবেন, নাকি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন সেই চর্চা থামার পরিস্থিতি এখনই নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+