Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lionel Messi: চ্যাম্পিয়ন্স লিগে শ্রেষ্ঠত্ব প্রমাণ, মেসির করা সেরা গোলের ভিডিও দেখুন

বিদায়ী বছরেও ইউরোপীয় ফুটবলে ছাপ রেখে এলেন মেসি। পিএসজির জার্সিতে গত দুই মরসুমে চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয় অধরাই থেকে গিয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। কিন্তু ইউরোপীয় ফুটবলে ফের একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন লিও মেসি।

চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলের শিরোপা উঠল মেসির মাথায়। প্রতিযোগিতার সেরা হিসাবে বেছে নেওয়া হয়েছে পিএসজি তারকার করা একটি গোলকে। বেনফিকার বিরুদ্ধে তাঁর করা গোলটিই হয়েছে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোল।

মেসি

সেই ম্যাচে সতীর্থদের সঙ্গে পাস খেলে দ্রুত ঢুকে পড়েছিলেন প্রতিপক্ষের বক্সে। বক্সের মাথায় বল পেয়ে এক মুহূর্তে দেখে নিয়েছিলেন প্রতিপক্ষ গোলরক্ষক কিছুটা এগিয়ে রয়েছেন। সময় নষ্ট না করে চলন্ত বলেই বাঁ পায়ে শট নিয়েছিলেন। তাঁর বাঁক খাওয়ানো শট বেনফিকার গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়িয়ে গিয়েছিল।

সেরা গোলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিনিসিয়াস জুনিয়রের করা গোল। ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ম্যাচে করা রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকার গোল নজর কেড়েছিল সবার। মেসির পরই রয়েছেন ভিনিসিয়াসের গোল। তৃতীয় স্থানে জায়গা পেয়েছে ডর্টমুন্ডের বিরুদ্ধে করা ম্যাঞ্চেস্টার সিটির আর্লিং হালান্ডের গোল

হালান্ড

প্রায় ২ দশক ইউরোপিয়ান ফুটবলে খেলেছেন লিওনেল মেসি। একাধিক রেকর্ড গড়েছেন। তবে এবার নিজের ক্লাব ফুটবল কেরিয়ারে নিয়েছেন বড় সিদ্ধান্ত। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর ইউরোপ ছেড়ে অনত্র পারি দিয়েছেন মেসি। কিন্তু যাবার আগেও বুঝিয়ে দিয়ে গেলেন তিনিই সেরা। মেসির সেই সেরা গোলের একটি ভিডিও শেয়ার করা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের পক্ষ থেকে। শুধু মেসির সেরা গোল নয়, প্রতিযোগিতা সেরা ১০টি গোলও শেয়ার করেছে উয়েফা।

চ্যাম্পিয়নস লিগে মেসির শেষের কয়েক মরসুম একেবারেই ভালো কাটেনি। ২০১৪-১৫ মরসুমের পর আর কোনো চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি আর্জেন্টাইন মহাতারকার। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পরও ভাগ্য বদলায়নি। প্যারিসের ক্লাবটির হয়ে দুই মরসুম খেলেও সঙ্গী হয়েছে ব্যর্থতাই। সদ্য সমাপ্ত মরসুমে ইউরোপ সেরার লড়াইয়ে বায়ার্ন মিউনিখের কাছে হেরে পিএসজির দৌড় থেমেছে দ্বিতীয় রাউন্ডে।

মেসি

পিএজসির জার্সিতে লিগ ওয়ান ছাড়া অন্য কোনও ট্রফিও জেতা হয়নি। । দলবদলে এবার পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখাচ্ছেন। যার ফলে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরে আর অংশ নেওয়া হবে না মেসির। ভবিষ্যতে দল বদলে ইউরোপে ফিরে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনাও নেই বললে চলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+