Lionel Messi: মেসি-ম্যাজিকে মাতোয়ারা মার্কিন মুলুক, লিওর জোড়া গোল লিগস কাপের শেষ আটে তুলল ইন্টার মায়ামিকে

Lionel Messi: মার্কিন মুলুক মাতোয়ারা মেসি ম্যাজিকে। লিগস কাপে চারটি ম্যাচে সাতটি গোল করে ইন্টার মায়ামির অধিনায়ক এখন লিগস কাপের সর্বোচ্চ গোলদাতা। মেসির গোলই এফসি ডালাসের বিরদ্ধে ইন্টার মায়ামির ম্যাচ নিয়ে যায় টাইব্রেকারে।

রুদ্ধশ্বাস ম্যাচটিতে মেসির দল ৭৯ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল ২-৪ গোলে। সেখান থেকে ৪-৪। ৮৫ মিনিটে মায়ামির চতুর্থ গোলটি আসে চোখজুড়ানো মেসি-সুলভ ফ্রি কিক থেকে।

Lionel Messi: মেসি-ম্যাজিকে মাতোয়ারা মার্কিন মুলুক

টেক্সাসের ফ্রিসকোয় এই ম্যাচটি জিতে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইন্টার মায়ামি। দু-দুবার ডালাসের বিরুদ্ধে মায়ামি পিছিয়ে পড়েছিল। ৬ মিনিটের মাথায় জর্ডি আলবার ক্রস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন মেসি। প্রথমে গোলটি অফসাইডের কারণে বাতিল করেছিলেন রেফারি। মায়ামি রিভিউ নেয়। যদিও ৩৭ ও ৪৫ মিনিটে গোল করেন ডালাসের ফ্যাকুন্ডো কুইগনন ও বার্নার্ড কামুঙ্গো।

বিরতিতে মায়ামি পিছিয়ে ছিল ১-২ গোলে। ৬৩ মিনিটে আলান ভেলাস্কোর গোলে ব্যবধান বাড়ায় ডালাস। ৬৫ মিনিটে মায়ামির দ্বিতীয় গোলটি করেন পরিবর্ত হিসেবে নামা বেঞ্জামিন ক্রেমাশ্চি। কিন্তু এর মিনিট তিনেক পরেই রবার্ট টেলরের আত্মঘাতী গোলের সৌজন্যে ডালাস এগিয়ে যায় ৪-২-এ। ৮০ মিনিটে মেসির ফ্রি কিক বিপন্মুক্ত করতে গিয়ে জালে জড়িয়ে দেন মার্কো ফারফান।

Lionel Messi: মেসি-ম্যাজিকে মাতোয়ারা মার্কিন মুলুক

এরপর ৮৫ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে অনবদ্য গোল করে ৪-৪ করে দেন মেসি। অতিরিক্ত সময়ে কোনও দল গোল করতে পারেননি। মেসি পেনাল্টি শ্যুটআউটেও গোল করেন। ডালাসের প্যাক্সটন পমিকাল টাইব্রেকারে গোল মিস করেন। ক্রেমাশ্চি শেষ শটটি জালে জড়াতেই শেষ আটে পৌঁছে যায় মায়ামি। গত মাসেই মেসি যোগ দেন ইন্টার মায়ামিতে।

মেজর লিগ সকারে তাঁর মতো মানের ফুটবলার আগে খেলেননি। ফলে সকলেরই নজর থাকছে বিশ্বকাপজয়ী আর্জেন্তিনার অধিনায়কের দিকে। মেসি যখন মায়ামিতে যোগ দেন তখন টানা ১১টি ম্যাচে জয়ের মুখ দেখেনি ফ্লোরিডার দলটি। লিগস কাপেই মেসি চারটি ম্যাচ খেললেন। ফারাকও গড়ে দিচ্ছেন। এই টুর্নামেন্টে মেজর লিগ সকারের পাশাপাশি লিগা এমএক্স-এর দলগুলি খেলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+