২০২৬ বিশ্বকাপেও দেখা যেতে পারে লিওনেল মেসিকে! কী বলেছেন আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন কোচ
২০২৬ বিশ্বকাপেও দেখা যেতে পারে লিওনেল মেসিকে! কী বলেছেন আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন কোচ
আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ দিন বুকে নিয়ে বেড়ানো স্বপ্নকে বাস্তব হতে দেখলেন লিওনেল মেসি। ২০২২ কাতার বিশ্বকাপ রয়ে যাবে তাঁর নামেই। ১৯৮৬ বিশ্বকাপ যে ভাবে মারাদোনার বিশ্বকাপ হিসেবে পরিচিত, তেমনই ২০২২ বিশ্বকাপ পরিচিত থাকবে মেসির বিশ্বকাপ হিসেবে।

এখন বিশ্বের ফুটবল অনুরাগীদের হৃদয়ে একটাই প্রশ্ন, লিওনেল মেসি কি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নেবনে। বিশ্বকাপ শুরুর আগে, এমনকী ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল জেতার পরেও মেসি জানিয়েছিলেন বিশ্বকাপই তাঁর শেষ ম্যাচ হতে চলেছে। তবে, দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করার পর তিনি জানিয়েছেন, এখনই অবসর নিতে চান না, বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টনার জার্সিতে খেলতে চান।
আর্জেন্টনার কোচ লিওনেল স্কালোন, মেসি কি করবেন সেই সিদ্ধান্ত তাঁর উপরই ছেড়ে দিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপেও মেসি খেলতে পারেন। স্কালোনি বলেছেন, পরবর্তী বিশ্বকাপ- ২০২৬ পর্যন্ত ওকে আমাদের আগলে রাখতে হবে। লিও যদি খেলা চালিয়ে যেতে চায় তা হলে ও আমাদের সঙ্গেই থাকবে। নিজের কেরিয়ারে ও কী করবে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার এক এব অদ্বিতীয় ওরই রয়েছে। ওকে এবং ওর সতীর্থদের কোচিং করাতে পারাটা বিরাট সম্মানের কারণ নিজের মধ্যে থাকা সমস্ত কিছু যে ভাবে সতীর্থদের মধ্যে ছড়িয়ে দিয়েছে ও তা অসাধারণ। অনেক কিছু দিয়েছে ও আমাদের।"
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ হিসেবে স্কালোনি নিজেও গর্বিত। তিনি বলেছেন, "আমি অত্যন্ত গর্বিত। বিশ্বকাপ জয়ী হিসেবে আমি অত্যন্ত খুশি। ৯০ মিনিটে আমাদের ম্যাচটা জেতা উচিৎ ছিল তার পরে অতিরিক্ত সময়েও সুযোগ ছিল কিন্তু আমরা যোদ্ধা এবং অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। আমরা লড়াই চালিয়ে গিয়েছি কারণ আমরা এটাকে ভীষণ ভাবে জিততে চেয়েছিলাম। এই ফুটবলাররা মানুষের জন্য খেলে, আর্জেন্টিনার সমর্থকদের জন্য খেলে, পুরো দেশের জন্য ওরা খেলে। আমরা খুব খুব খুশি এবং গর্বিত।" উল্লেখ্য, লিওনেল স্কালোনির কোচিংয়ে এবং লিওনেল মেসির অধিনায়কত্বে আর্জেন্টিনা কোপা আমেরিকা জেতে ২০২১ সালে এবং ২০২২ সালে জেতে ফাইনালেসিমা।












Click it and Unblock the Notifications