আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন অজি কিংবদন্তি টিম কাহিল

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন অস্ট্রেলীয় ফুটবলের কিংবদন্তি টিম কাহিল। অস্ট্রেলিয়ার সেরা ফুটবলার মানা হয় এই অজি ফুটবলারকে।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন অস্ট্রেলীয় ফুটবলের কিংবদন্তি টিম কাহিল। অস্ট্রেলিয়ার সেরা ফুটবলার মানা হয় এই অজি ফুটবলারকে।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন অজি কিংবদন্তি টিম কাহিল

এভার্টনের প্রাক্তন এই স্ট্রাইকার অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন ১০৭টি ম্যাচ। অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা গোল স্কোরার তিনি। অস্ট্রেলিয়ার জার্সিতে কাহিল করেছেন ৫০টি গোল।

ক্যাঙ্গারু বাহিনীর হয়ে চারটি বিশ্বকাপে অংশ নিয়েছেন এভার্টনের এই প্রাক্তন ফুটবলার। ২০০৬, ২০১০, ২০১৪ এবং ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

৩৮ বছর বয়সী এই ফুটবলার সদ্য সমাপ্ত রাশিয়া বিশ্বকাপে গোল না পেলেও, গত তিনটি বিশ্বকাপে গোল পেয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়ার প্রথম গোলটি আসে কাহিলের সৌজন্যেই। জাপানের বিরুদ্ধে ২০০৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম গোলটি করেন কাহিল। ওই ম্যাচে জোড়া গোল করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন তিনি। তিনিই প্রথম অস্ট্রেলীয় হিসেবে বিশ্বকাপের মঞ্চে, প্রথম ম্যাচের সেরার পুরস্কার পান।

আজ টুইট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা জানান কাহিল। নিজের টুইটে কাহিল লেখেন, 'আজ সেই দিন, যখন আমি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালাম। অস্ট্রেলিয়ার জার্সিতে খেলার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আমার পাশে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।'

Today’s the day that I’m officially hanging up my boots on my international career with the Socceroos.
No words can describe what it has meant to represent my country. Massive thank you to everyone for the support throughout all my years wearing the Australian badge. pic.twitter.com/gqnM1HWA7S
— TIM CAHILL (@Tim_Cahill) July 17, 2018

Cant thank everyone enough for the amazing messages and tributes sent to me today. Family, friends and the fans, it means alot to me.
One thing I'll definitely miss is scoring for my country in the big games in front a home crowd in Australia. pic.twitter.com/KgeY39tOj3
— TIM CAHILL (@Tim_Cahill) July 17, 2018

কাহিলের অবসর নেওয়ার প্রসঙ্গে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের চিফ এক্সিকিউটিভ ডেভিড গ্যাপল জানান, টিম কাহিল অস্ট্রেলিয়র ফুটবলের আসল তারকা। ও অস্ট্রেলীয় ফুটবলের কিংবদন্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+