Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kylian Mbappe: দলের জয়ে অবদান রাখলেন এমবাপে, লিগ ওয়ানে শীর্ষস্থান ধরে রাখল পিএসজি

লিগ ওয়ানে শীর্ষস্থান ধরে রাখল পিএসজি। ড্রয়ের ধাক্কা কাটিয়ে ফের জয়ের সরণীতে ফিরল প্যারিসের ক্লাবটি। এই ম্যাচে ভিলেন হতে হতেও নায়ক হয়ে গেলেন এমবাপে। পেনাল্টি নষ্ট করলেও গোল করে তা পুষিয়ে দিলেন। স্ট্রার্সবুর্গের বিরুদ্ধে ২-১ গোল জয় পেল পিএসজি।

৫ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু গোল করতে ব্যর্থ হলেন এমবাপে। দুরন্ত খেলতে শুরু করেন স্ট্রার্সবুর্গের গোলরক্ষক। পর পিএসজির আরও কয়েকটি আক্রমণ প্রতিরোধ করেন বেলারুশের গোলরক্ষক। কিন্তু ৩১ মিনিটে দ্রুত বল 'ক্লিয়ার' করতে গেলে বল চলে যায় এমবাপ্পের কাছে। ফাঁকা পোস্ট পেয়ে যা করার সেটাই করেছেন ফরাসি তারকা। ২০ মিটার দূর থেকে অনায়াসেই ফাঁকা গোলে বল পাঠান পিএসজির সবচেয়ে বড় তারকা।চলতি মরশুমে লিগে এটি এমবাপ্পের ২০তম গোল।

Kylian Mbappe
PA Wire
Kylian Mbappe

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে পিএসজির হয়ে লিড বাড়ান মার্কো অ্যাসেনসিও। যদিও ৬৮ মিনিটে একটি গোল শোধ করেন বাকা। কিন্তু শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি। পিএসজিকে কয়েক দফায় রক্ষা করেন দোন্নারুম্মা। পিএসজি গোলরক্ষকের সৌজন্যে ব্যর্থ হয় স্ট্রাসবুর্গের সব চেষ্টা। শেষ হয় লিগ ওয়ানে তাদের ৬ ম্যাচের অপরাজেয় যাত্রা। পিএসজির বিপক্ষে জয়বিহীন রইল তারা টানা ১২ ম্যাচে।কিন্তু ডিফেন্স জমাট রেখে জয় তুলে নেয় পিএসজি।

২০ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট নিয়ে পিএসজি এখন পয়েন্ট তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা নিসের পয়েন্ট ৩৮। ৩৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ব্রেস্ট।

ম্যাচ শেষে পিএসজি কোচ বলেছেন, 'প্রতিপক্ষ দল আমাদের বেশ চাপে রেখেছিল। আমরা সব সময় সঠিকভাবে খেলতে পারিনি। তবে ভালো একটা ম্যাচ হয়েছে এমন একটা দলের বিপক্ষে, যাদের হারানোর কিছু ছিল না।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+