কন্যাশ্রী কাপে ৩৫-০ ব্যবধানে জিতল ইমামি ইস্টবেঙ্গল, দুই ম্যাচে ৪৪ গোল লাল হলুদের
কন্যাশ্রী কাপে নজিরবিহীন ঘটনা ঘটাল ইস্টবেঙ্গলের মেয়েদের দল। আজ নিজেদের মাঠে সকাল ও বিকেলে দুটি ম্যাচ খেলল লাল হলুদ। টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচটি ৩৫-০ ব্যবধানে জিতল ইমামি ইস্টবেঙ্গল। বেহালা ঐক্য সম্মিলনীর বিরুদ্ধে এই বিরাট ব্যবধানে জয় আইএফএ-র মহিলাদের ফুটবল টুর্নামেন্টে রেকর্ড।

(ছবি- আইএফএ)
এদিন সকালে ইমামি ইস্টবেঙ্গল কন্যাশ্রী কাপে নিজেদের তৃতীয় ম্যাচে অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবকে হারিয়ে দেয় ৯-০ গোলে। সুলঞ্জনা রাউল ও রিম্পা হালদার হ্যাটট্রিক করেন। সুলঞ্জনা গোল করেন ম্যাচের ৬, ৩৮ ও ৮৫ মিনিটে। এটি তাঁর টানা দ্বিতীয় হ্যাটট্রিক। রিম্পা গোলগুলি করেন ৩১, ৪৮ ও ৬০ মিনিটে। এ ছাড়া গীতা দাস ৭৬ মিনিটে একটি গোল করেন। মৌসুমী মুর্মু গোল করেন ৮১ ও ৮৩ মিনিটের মাথায়।
35-0. That’s the post! 🔥#JoyEastBengal #আমাগোমশাল #KanyashreeCup #EmamiEastBengal #WomensFootball #IndianFootball pic.twitter.com/A6nxp414XP
— East Bengal FC (@eastbengal_fc) January 10, 2023
এরপর বিকেলে বেহালা ঐক্য সম্মিলনীকে গোলের মালা পরায় লাল হলুদ। প্রথমার্ধে হয়েছিল ১৮ গোল। দ্বিতীয়ার্ধে আরও ১৭টি। ৬ জন হ্যাটট্রিক করেন। দুজন ডাবল হ্যাটট্রিক, দুজন পাঁচটি করে গোল করেন। সুলঞ্জনা টানা তৃতীয় হ্যাটট্রিকটি অল্পের জন্য করতে পারেননি। তিনি ৭৫ ও ৮৯ মিনিটে দুটি গোল করেন। গীতা পাঁচটি গোল করেন ৩, ২০, ২৭, ৩৯ ও ৪০ মিনিটের মাথায়। দেবলীনা ৮, ২১, ২৪, ২৯ ও ৩৫ মিনিটে গোল করেন। সুস্মিতা চারটি গোল করেন ৩২, ৩৬, ৩৮ ও ৬৭ মিনিটে। ঐশ্বর্য তিনটি গোল করেন ৬৯, ৭৭ ও ৭৯ মিনিটে।
কবিতা ৬টি গোল করেন ১৫, ৪৩, ৫০, ৫২, ৭০ ও ৭৫ মিনিটে। মৌসুমীও ৬টি গোল করেছেন ৫৯, ৭৯, ৮১, ৮৫, ৮৬ ও ৯০ মিনিটের মাথায়। তনুশ্রী দুটি গোল করেছেন ১৩ ও ১৮ মিনিটে। বিরসির গোলটি আসে ৩১ মিনিটে। ৭৪ মিনিটে একটি গোল করেছেন পিয়ালি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications