Euro CUP 2024: পিকফোর্ডের বোতলেই বন্দি সুইসরা? সেমিফাইনালে হ্যারি কেনের খেলা নিয়ে সংশয়

নির্ধারিত ৯০ মিনিট শেষ হল ১-১ গোলেই। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু এই ৩০ মিনিটেও ইংল্যান্ডের যাবতীয় আক্রমণ রুখে দিল সুইসরা। ফলে ম্যাচ গড়াল টাইব্রেকারে। সেখানেই নায়ক হয়ে উঠেন ইংল্যান্ডের গোলরক্ষক পিকফোর্ড। কিন্তু টাইব্রেকারে রণকৌশল বোতলে ‌লিখে মাঠে নেমেছিলেন ব্রিটিশ গোলরক্ষক! ম্যাচ শেষে পিকফোর্ড নন ফোকাসে তাঁর জলের বোতলই।

ইংল্যান্ড সেমিফাইনালে উঠার পরই সোশ্যাল মিডিয়ায় পিকফোর্ডের বোতলের ছবি ভাইরাল হয়েছে। পিকফোর্ডের জলের বোতলে লেখা ছিল সুইৎজারল্যান্ডের কোন ফুটবলারের বিরুদ্ধে কোন দিকে ঝাঁপাবেন তিনি। সেটাই দেখছিলেন পিকফোর্ড। খেলা শেষে তাঁর জলের বোতলের ছবি সমাজমাধ্যমে ভাইরাল। সেখানে লেখা ছিল, আকাঞ্জির শটের সময় বাঁ দিকে ঝাঁপাতে। পিকফোর্ড তাই করেন। আকাঞ্জিও সে দিকেই শট মারেন। পিকফোর্ড বাঁচিয়ে দেন।

তার পরই ভাইরাল পিকফোর্ডের কালো বোতলটির ছবি। যেখানে ছোট-ছোট সাদা অক্ষরে লেখা সুইজারল্যান্ডের সব ফুটবলারের পেনাল্টি মারার খুঁটিনাটি। আকাঞ্জি যে তাঁর বাঁদিকে মারবেন, সেটাও লেখা ছিল। এই ধরনের পরিকল্পনা অবশ্য প্রায়ই নেন গোলকিপাররা। আর এবার সেই পদ্ধতি মেনে ইংল্যান্ডকে সেমিতে তুলে দিল পিকফোর্ডের হাত।

এদিকে সেমিফাইনালে উঠলেও অধিনায়ক হ্যারি কেনের চোট নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ইংল্যান্ড শিবিরে। কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে সুইস ফুটবলার অ্যাকাঞ্জির সঙ্গে সংঘর্ষ হয় হ্যারি কেনের। দেহের ভারসাম্য রাখতে পারেননি ইংল্যান্ডের ফুটবলার। ঘটনাটি ঘটে ইংল্যান্ডের বেঞ্চের কাছে। ইংল্যান্ডের কোচ সাইথগেট পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি কেনকে ধরার চেষ্টা করেন। কিন্তু পারেননি। সাউথগেটের সঙ্গে ধাক্কা খেয়ে বেঞ্চের কাছে একটি বোর্ডে ধাক্কা খান কেন।

অধিনায়কের চোট কতটা গুরুতর সেই বিষয়ে ইংল্যান্ড শিবির এখনও কিছু জানায়নি। এমনিতেই প্রতিযোগিতার আগে চোট পেয়েছিলেন কেন। শুরুতে ১০০ শতাংশ ফিট ছিলেন না তিনি।

চলতি ইউরোতে খুব একটা ভাল ফর্মে খেলছিল না ইংল্যান্ড। গ্রুপ পর্ব থেকে শুরু করে কোনও ম্যাচেই তেমন সুযোগ তৈরি করতে পারেনি তারা। কোয়ার্টার ফাইনালেও কষ্টার্জিত জয় পেয়েছিল ইংল্যান্ড।এরপর তারা সুইসদের টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি হবে বৃহস্পতিবার রাত ১২.৩০ মিনিটে(ভারতীয় সময় অনুসারে)। এই ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস।

এমনিতেই এবারে ইং‌ল্যান্ডের আক্রমণভাগকে খুব বেশি শক্তিশালী দেখায়নি। তার উপর হ্যারি কেনের চোট কিছুটা হলেও চিন্তায় রাখবে গতবারের রানার্স আপ দলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+