Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL: কুয়াদ্রাতের রণকৌশল নিয়েই উঠছে প্রশ্ন, জাতীয় দলের কোচ বলে দিলেন ইস্টবেঙ্গলের রোগ কোথায়?

আইএসএল শুরুর আগে সুপার সিক্সের স্বপ্ন দেখিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। কিন্তু প্রথম তিন ম্যাচ শেষে লাল হলুদের প্রাপ্তির খাতা এখনও শূন্য। চলতি আইএসএলের শুরুতেই হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের। এই পরিস্থিতিতে নায়ক থেকে ভিলেন হয়ে গিয়েছেন স্প্যানিশ কোচ।

গত মরশুমে লাল হলুদ জনতার কাছে কুয়াদ্রাত ছিলেন ম্যাজিক ম্যান বা প্রফেসর। কিন্তু চলতি মরশুমের শুরু থেকেই একেবারেই ছন্দহীন লাল হলুদ ব্রিগেড। ডুরান্ড কাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছে দল। এরপর আইএসএলের শুরুতেও প্রথম তিন ম্যাচে একটি পয়েন্টও পাইনি ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে স্প্যানিশ কোচের রণকৌশল নিয়ে উঠছে প্রশ্ন।

east bengal

এবার অনেক আগেই প্রাক মরশুম প্রস্তুতি শুরু করেছিল ইস্টবেঙ্গল ফলে প্রস্তুতিতে কোনও খামতি থাকার কথা নয়, কিন্তু ডুরান্ড কাপের পর আইএসএলেও কেন দলের বোঝাপড়াও ঠিক মতো গড়ে উঠেনি তা নিয়ে প্রশ্ন উঠবেই? লাল হলুদের খেলায় এখনও তালমিলই চোখে পড়ছে না।

দ্বিতীয়ত, গত মরশুমে রক্ষণে ভালো ফুটবলার নেই বলে বার বার আক্ষেপ করতেন। কিন্তু এবার আনোয়ার, হেক্টরের মতো ভালো ডিফেন্ডাররা দলের সঙ্গে যুক্ত হয়েছেন। গত দুই ম্যাচে হিজাজির সঙ্গে আনোয়ার, হেক্টর খেলেছেন অথচ রক্ষণের রোগ সারছে না। স্প্যানিশ বস কোনও ঔষই খুঁজে পাচ্ছেন না। রক্ষণ ভাগের ব্যর্থতায় প্রতি ম্যাচে হারের মুখ দেখতে হচ্ছে।

কিন্তু এফসি গোয়া ম্যাচের পর স্প্যানিশ কোচের মুখে সেই চোট প্রসঙ্গ। তাঁর যুক্তি, দিয়ামান্তাকস বা ক্রেসপো চোট কাটিয়ে ফিরলেই দলের হাল ফিরে যাবে। একইসঙ্গে তিনি বলেন, আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি কোনও কিছুই সঠিক হচ্ছে। খেলাতে মাঝে মধ্যেই সব দলকেই এই সময়ের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু আমরা পরিশ্রম করছি।

সমর্থকরা তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগন দিতে শুরু করেছেন। সমর্থকদের প্রসঙ্গে তিনি আরও বলেন, 'সমর্থকদের আবেগ থাকা স্বাভাবিক। কিন্তু আমরা ভবিষ্যতের জন্য দল গড়ছি। আমাদের দলে অনেক তরুণ প্রতিভা আছে। ফলে তাদের কিছুটা সময় দিতেই হবে।

অন্যদিকে, গোয়ার বর্তমান কোচ মা‌নোলো মার্কুয়েজ আবার জাতীয় দলের কোচও। ফলে ইস্টবেঙ্গলের খেলা নিয়ে জাতীয় দলের কোচ বলে গেলেন, 'পর পর ম্যাচ হারায় ইস্টবেঙ্গলের মানসিকতা তলানিতে গিয়ে ঠেকেছে। ইস্টবেঙ্গল দল মানসিকভাবে অনেক পিছিয়ে আছে এখন, আমরা সেই সুযোগ নিয়েছি।'
পরিস্থিতি একেবারেই অনুকূল নয় কুয়াদ্রাতের জন্য। গো ব্যাক স্লোগানের মধ্য দিয়েই কোচ বদলের হাওয়া প্রবেশ করে ময়দানে। প্রফেসার কুয়াদ্রাতের সামনে কঠিন চ্যালেঞ্জ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+