আইএসএল সেমিফাইনালে অ্যাডভান্টেজ এটিকে মোহনবাগান, গোলশূন্য ড্র করে চাপে হায়দরাবাদ এফসি

আইএসএল দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ এফসি ও এটিকে মোহনবাগান। ম্যাচটি শেষ হলো গোলশূন্যভাবে।

আইএসএল সেমিফাইনালে চাপ বাড়ল হায়দরাবাদ এফসির উপর। গতবারের চ্যাম্পিয়নরা আজ নিজেদের মাঠে প্রথম লেগের ম্যাচে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে দাপট নিয়েই খেলল। যদিও ম্যাচটি শেষ হলো গোলশূন্যভাবে। সোমবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে দ্বিতীয় লেগের খেলা। ১ গোলে জিতলেই মিলবে ফাইনালের টিকিট। স্বাভাবিকভাবেই হোম ম্যাচে মানসিকভাবে এগিয়ে থেকেই শুরু করবে সবুজ মেরুন।

আইএসএল সেমিফাইনালে অ্যাডভান্টেজ এটিকে মোহনবাগান

(ছবি- এফএসডিএল)

গত মরশুমে হায়দরাবাদ এফসির কাছে হেরেই সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল এটিকে মোহনবাগান। সেবার প্রথম লেগে হায়দরাবাদে গিয়ে এটিকে মোহনবাগান হেরে গিয়েছিল ১-৩ গোলে। ফলে ঘরের মাঠে অন্তত তিন গোলে জিততেই হতো ফাইনালে উঠতে। সুযোগ নষ্টের খেসারৎ দিয়ে ১ গোলে দ্বিতীয় লেগ জিতলেও ফাইনালে উঠতে পারেনি হুয়ান ফেরান্দোর দল। গতবারের ভুলের পুনরাবৃত্তি না করার প্রত্যয় নিয়েই এবার নিজামের শহরে গিয়েছিল এটিকে মোহনবাগান। ম্যাচ গোলশূন্য ড্র। নিজেদের মাঠে দ্বিতীয় লেগের খেলা হওয়ায় বলাই যায় অ্যাডভান্টেজ এটিকে মোহনবাগান।

আজ প্রথমার্ধে শুরু থেকেই বাগান শিবিরকে চাপে রেখেছিল হায়দরাবাদ এফসি। বল দখলে রাখার আধিপত্যের নিরিখে এটিকে মোহনবাগানের চেয়ে এগিয়েই ছিল হায়দরাবাদ। তবে সারা ম্যাচে গোলে শট রাখার ক্ষেত্রে এগিয়ে ছিল সবুজ মেরুন। স্বস্তির খবর একটাই সারা ম্যাচে কেউই কোনও কার্ড দেখেননি। এদিনের ম্যাচে শুরু থেকেই গোল পেতে ঝাঁপায় হায়দরাবাদ এফসি। জোয়েল চিয়ানিজের হেড ঝাঁপিয়ে পড়ে অনবদ্যভাবে রুখে দেন বাগান গোলকিপার বিশাল কাইথ। ৩৮ মিনিটের মাথায় সুবর্ণ সুযোগ পেয়েছিল এচিকে মোহনবাগান। কিন্তু প্রীতম কোটালের প্রয়াস রুখে দেন বোরহা হেরেরা।

দ্বিতীয়ার্ধেও দুই দলই একাধিক সুযোগ নষ্ট করে। ৫৫ মিনিটে হায়দরাবাদ এফসির মহম্মদ ইয়াসিরের শট পোস্টে প্রতিহত হয়। এটিকে মোহনবাগানের আরও একটি ভালো সুযোগ নষ্ট হয় মনবীর সিংয়ের স্বার্থপরতায়। নিজে শট না নিয়ে গোলমুখে দাঁড়িয়ে থাকা হুগো বুমোস বা দিমিত্রি পেত্রাতসকে লক্ষ্য করে বলটা বাড়ালেই এগিয়ে যেতে পারতো সবুজ মেরুন। শেষের দিকে বল বেশিরভাগ নিজেদের দখলে রাখলেও গোলমুখ খুলতে পারেনি হায়দরাবাদ এফসি। এরই মধ্যে দিমিত্রি পেত্রাতস ভলিতে গোল করার চেষ্টা করলে তা রুখে দেন প্রতিপক্ষ গোলকিপার গুরমীত সিং। দুই দলের রক্ষণভাগই এদিন প্রশংসনীয় পারফরম্যান্স উপহার দিল। আইএসএলের ইতিহাসে কোনও একটি সংস্করণে সর্বাধিক ক্লিন শিটের (১১টি) যুগ্মভাবে আপাতত হায়দরাবাদ এফসি ও এটিকে মোহনবাগানের দখলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+