ISL: চোটের জন্য গোটা মরশুমই মাঠের বাইরে হিজাজি, ইস্টবেঙ্গল দলে নিল স্ট্রাইকার মেসিকে

চোটের সমস্যা জেরবার ইস্টবেঙ্গল। মরশুমের শুরু থেকেই চোট যেন আতঙ্কের কারণ হয়ে উঠেছে লাল হলুদ শিবিরের কাছে। একের পর এক ফুটবলার চোটের কারণে ছিটকে যাচ্ছেন। সেই তালিকায় সংযোজিত হলনে হিজাজি মাহের। চোটের কারণে চলতি মরশুমে আর মাঠে নামা হবে না হিজাজি মাহেরের, দুপুরেই সরকারিভাবে ঘোষণা করেছিল ইস্টবেঙ্গল। সন্ধ্যায় সরকারিভাবে নতুন ফুটবলারের নাম ঘোষণা করা হল।

ইস্টবেঙ্গল দলে নিল ক্যামেরুনের স্ট্রাইকার রাফায়েল এরিক মেসি বৌলিকে। বুধবার সন্ধ্যায় লাল হলুদের পক্ষ থেকে সরকারি ভাবে জানানো হল চলতি মরশুমের শেষ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করা হয়েছে। এর আগে আইএসএলে কেরল ব্লাস্টার্স দলে খেলেছেন রাফায়েল এরিক মেসি বৌলি। ফলে ভারতে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। পাশাপাশি এশিয়ার ফুটবল লিগ গুলিতে খেলেছেন।

ক্যামেরুনের হয়ে ছয়টি ম্যাচে একটি গোল করেছেন ৩২ বছর বয়সি এই স্ট্রাইকার। এর পাশাপাশি ১৭৩ ম্যাচে ৬৯টি গোল আছে তাঁর নামের পাশে। গোল করার পাশাপাশি তাঁর সিভি বলছে তিনি গোল করাতেও পটু। এখন প্রশ্ন উঠছে হিজাজি মাহের ছিলেন রক্ষণের ফুটবলার। একজন ডিফেন্ডারের বদলে কেন স্ট্রাইকারকে দলে নিল লাল হলুদ ব্রিগেড।

আসলে হিজাজি চোট পেয়ে ছিটকে গিয়েছেন, আবার চোটের তালিকায় আছেন ক্লেইটন সিলভা। তিনি আদৌও এই মরশুমে খেলতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন আছে। তাই আক্রমণভাাগকে শক্তিশালী করতে রাফায়েল এরিক মেসি বৌলিকে দলে নিল লাল হলুদ।

কোচ অস্কার ব্রুজো জানিয়েছেন, রাফায়েল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আমাদের দলে যোগ দিলেন। এর আগে কেরল ব্লাস্টার্সের হয়ে খেলেছেন, তাই তিনি ভারতীয় একটি পরিচিত মুখ তাঁর মধ্যে জয়ের মানসিকতা থাকে সব সময়। বক্সে তাঁর শারীরিক উপস্থিতি, গোল করার ক্ষমতা আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ হবে।

আইএসএলে সুপার সিক্সে উঠার আশা প্রায় নেই। তবে ইস্টবেঙ্গলের আছে এখন গুরুত্বপূর্ণ এএফসি কাপ। ফলে সেই টুর্নামেন্টই এখন পাখির চোখ লাল হলুদের কাছে। ইস্টবেঙ্গল দলে যোগ দিয়ে ক্যামেরুনের স্ট্রাইকার রাফায়েল এরিক মেসি বৌলি জানিয়েছেন, ইস্টবেঙ্গলের মতো একটি জনপ্রিয় ক্লাবে যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। আমি আইএসএলের শেষ পর্বে ইস্টবেঙ্গলের জন্য উল্লেখযোগ্য প্রভাব ফেলতে চাই এবং এএফসি চ্যালেঞ্জ লিগেও ভালো খেলতে চাই । আমি ভারতে ফিরে ফুটবল ভক্তদের সঙ্গে দেখা করার জন্য প্রহর গুনছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+