Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL: দলীয় ঐক্যই সাফল্যের চাকিকাঠি, লিগ শিল্ড জয়ের পর কী বললেন মোহনবাগান এসজির কোচ-ফুটবলাররা?

এফসি গোয়াকে হারিয়ে আইএসএলের লিগ অভিযান মধুর ভাবেই সমাপ্ত করল মোহনবাগান এসজি। রেকর্ড সংখ্যক পয়েন্ট নিয়ে এবার লিগ শেষ করল সবুজ মেরুন ব্রিগেড। লিগ শিল্ড জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। শনিবারের ম্যাচ ছিল নিয়ম রক্ষার ম্যাচ এবং উৎসব উদযাপনের দিন।

জয় দিয়ে গোয়া ম্যাচ শেষ হতেই সবুজ মেরুন রঙে সেজে উঠলো গোটা যুবভারতী। আতশবাজির রোশনাই, সবুজ মেরুন পতাকা, টিফো আর সমর্থকদের উল্লাসে গগণভেদী চিৎকার জয় মোহনবাগান। এই ম্যাচে মোহনবাগানের নিয়মিত অধিনায়ক শুভাশিস বসু খেলেননি। কিন্তু ম্যাচ শেষে মনবীর সিং শুভাশিসের হাতেই অধিনায়কত্বের আর্ম ব্যান্ড তুলে দিলেন।

mohun bagan

ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে মোহনবাগান এসির অধিনায়ক শুভাশিস বসুর হাতে লিগ শিল্ড ট্রফি তুলে দিলেন। সেই সঙ্গে সঙ্গে উৎসব যেন বাঁধন ছাড়া হল। গ্যালারিতে আমাদের সূর্য মেরুন গানের সুর, মাঠে ফুটবলারদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন তাদের পরিবারের সদস্যরা। শুভাশিস বসু থেকে স্টুয়ার্ট পদক পরিয়ে নিলেন তাদের স্ত্রী-দের।

মোহনবাগান এসজির এই সাফল্যের রহস্য কী? এই প্রশ্নের উত্তরে কোচ হোসে মলিনা বলেন, কোন রহস্য নেই আমাদের সাজঘরে একে অপরকে সবাই খুব সম্মান করেন। এটাই সেটাই মাঠে প্রতিফলিত হয়। এর আগে এটিকে দলকে আইএসএলে চ্যাম্পিয়ন করেছিলেন। এবার মোহনবাগান এসজিকে লিগ শিল্ড জেতালেন, তাহলে কোনটা সেরা? এই প্রসঙ্গে মোলিনা বলেছেন একজন কোচের কাছে আলাদা করে সেরা কিছু হয় না দুটো আলাদা রকম অনুভূতি। ঘরের মাঠে এত দর্শকদের সামনে শেষ ম্যাচটিতে লিগ শিল্ড পেয়ে ভাল লাগছে। আমাদের সমর্থকরা আনন্দ করছেন, এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি।

ফুটবলার মনবীর সিং থেকে লিস্টন কোলাসো বা বিশাল কাইথ প্রত্যেকেই দলীয় ঐক্যের কথাই তুলে ধরেছেন। মোহনবাগান এসজির সাফল্যের পথে নেপথ্যের কারণ প্রসঙ্গে মনবীর সিং বলেছেন বিগত কয়েক বছর ধরেই আমরা কঠোর পরিশ্রম করছি তারই ফল পাচ্ছি আমরা। বিশাল কাইথ বলেছেন, ক্লিনশিট রাখাটা আমাদের দলীয় কৃতিত্ব। রক্ষণ ভাগ থেকে দলের সব ফুটবলারের সহযোগিতা পাই।

Take a Poll

আপাতত মোহনবাগান এসজির পরের মিশন আইএসএল ট্রফি। মোহনবাগান এসজি সরাসরি সেমিফাইনাল খেলবে গোয়ার বিরুদ্ধেই। এই নিয়ে পর পর দুইবার আইএসএল লিগ শিল্ড পেল মোহনবাগান এসজি। এবার একই মরশুমে লিগ শিল্ডের সঙ্গে আইএসএল ট্রফি জয়ই লক্ষ্য বাগানের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+