ISL: লিস্টনের দুরন্ত গোল, ঘরের মাঠে বেঙ্গালুরুকে হারিয়ে বদলা নিল মোহনবাগান এসজি

পর পর দুই ম্যাচ ড্র করার পর অবশেষে জয়ে ফিরল মোহনবাগান এসজি। ঘরের মাঠে বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারাল সবুজ মেরুন ব্রিগেড।

ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪-২-৩-১ ছকে খেলতে শুরু করে মোহনবাগান এসজি। আশিস রাই খলেতে না পারায় এই ম্যাচের প্রথম একাদশে সুযোগ পান দীব্যেন্দু বিশ্বাস। দিমিত্রি বা কামিংস কাউকেই প্রথম একাদশে না থাকলেও মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে স্টুয়ার্টকে প্রথম থেকেই খেলাতে শুরু করেন হোসে মোলিনা। অন্যদিকে ৪-৩-৩ ছকে খেলতে শুরু করে বেঙ্গালুরু এফসি।

প্রথম পর্বের ম্যাচে কান্তিরাভায় ৩ গোলে হেরেছিল সবুজ মেরুন। ফলে ঘরের মাঠে বদলার লক্ষ্য নিয়েই মাঠ নামে হোসে মোলিনার দল। ম্যাচের শুরু থেকেই খেলার মধ্যে উত্তেজনার তীব্র মেজাজ দেখা যেতে থাকে। দুই দলই মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। ম্যাচের ৮ মিনিটেই হলুদ কার্ড দেখেন আপুইয়া। তবে সুনীলদের আক্রমণের তেজ বেশি ছিল ফলে বাগান রক্ষণকে ব্যস্ত থাকতে হচ্ছিল।

১৮ মিনিটে প্রথম গোল লক্ষ্য করে শট নেন বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রী, কিন্তু একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হল। এই ম্যাচে খুব একটা ছন্দে ছিলেন না স্টুয়ার্ট। ফলে মাঝমাঠে দায়িত্ব অনেকটাই নিতে হয় আপুইয়াকে। একইসঙ্গে দীপক টাংরিকে সাহায্য করার জন্য ডিফেন্সিভ ব্লকারের ভূমিকাতেও দেখা যায়। ফলে চাপ তাঁর উপর অনেকটাই পরে। কিন্তু ম্যাকলারেন এই ম্যাচেও একেবারেই নিস্প্রভ ছিলেন। তাঁকে সেভাবে খুঁজেই পাওয়া গেল না।

বিক্ষিপ্ত ভাবে সুযোগ তৈরি করল মোহনবাগান এসজি। কিন্তু তা থেকে গোল করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। উল্টে প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে সুনীল ছেত্রীর মাটি ঘেসা শর্ট পোস্টের কান ঘেসে বেরিয়ে গেল। গোল না হওয়ায় তীব্র হতাশা প্রকাশ করলেন সুনীল এবং বাগান গোলরক্ষক বিশালের সঙ্গে কথা কাটাকাটি হল তাঁর। শেষ পর্যন্ত প্রথম ৪৫ মিনিটের খেলা হল ০-০ ভাবেই।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কিছুটা ছন্দহীীন দেখাচ্ছিল বাগানকে। শুভাশিস বোসদের চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল, সেই যুবভারতীর গ্যালারিতে গোলের জন্য উৎকণ্ঠাও, সময় যত এগোচ্ছিল ততই চাপ বৃদ্ধি পাচ্ছিল ঘরের দলের। উল্টে চলছিল স্টুয়ার্ট-ম্যাকরালেনদের সুযোগ নষ্টের প্রদর্শনী। মোলিনা যখন প্ল্যান বি-তে যাওয়ার কথা ভাবছিলেন তখনই বিদ্যুতের ঝলকে গোল করলেন লিস্টন কোলাসো। বক্সের বাইরে থেকে ভলিতে নেওয়া চকিতে শটে গোল করে বাগান গ্যালারিতে প্লাবন আনলেন লিস্টন।

এরপরই লিস্টন এবং ,স্টুয়ার্টকে তুলে কামিংস আশিককে নামালেন। গোল হওয়ার পর কিছুটা খেলার গতি কমে। ম্যাচের ৯০ মিনিটে কামিংসকে তুলে দিমিত্রিকে নামালেন. এরপর রাহুল ভেকে সহজ সুযোগ নষ্ট করলে। এই ম্যাচ জিতে লিগের শীর্ষস্থান আরও মবজুত করল সবুজ মেরুন। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ১ নম্বরে থাকল সবুজ মেরুন। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকল বেঙ্গালুরু। গোয়ার সঙ্গে সাত পয়েন্টর পার্থক্য হল সবুজ মেরুনের।

এই ম্যাচে সুবিশাল টিফো নিয়ে আসেন সবুজ মেরুন সমর্থকরা। হাতে আঁকা সুবিশাল টিফো দৃষ্টি নন্দন হল যুবভারতীর গ্যালারিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+