ISL: লক্ষ্য শীর্ষস্থান দখল, চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচে মোহনবাগান এসজি দলে হচ্ছে পরিবর্তন?
শনিবার আইএসএলের ম্যাচে ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির মুখোমুখি হচ্ছে মোহনবাগান এসজি। আইএসএল যেন সাপ লুডোর লড়াই। কয়েকদিন আগে মহমেডানকে হারিয়ে মোহনবাগানকে টপকে শীর্ষস্থান দখল করে নিয়েছে বেঙ্গালুরু এফসি। এবার সবুজ মেরুনের কাছে পাল্টা সুযোগ রয়েছে শনিবার ঘরের মাঠে জিতে ফের শীর্ষস্থান দখল করে নেওয়ার। এই ম্যাচের আগে মোহনবাগান শিবিরের কাছে বড় স্বস্তি তাদের দুই নির্ভরযোগ্য ফুটবলার গ্রেট স্টুয়ার্ট এবং আশিস রাইয়ের ফিট হয়ে ওঠা।
চোটির কারণে বেশ কয়েকটা দিন মাঠের বাইরে থাকতে হয়েছিল গ্রেড স্টুয়ার্টকে, কিন্তু চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচে দলে ফিরতে চলেছেন বাগানের তারকা বিদেশি, পাশাপাশি রক্ষণভাগে নির্ভরতা দিতে তৈরি আশিস রাইও। এই দুই ফুটবলার দলে ফিরলে প্রথম একাদশে ফের পরিবর্তন হতে পারে কারণ খেললে রিজার্ভ বেঞ্চে বসতে হবে দিমিত্রিকে পাশাপাশি আশিস প্রথম একাদশে সুযোগ পেলে বেেঞ্চে ফিরে যেতে হবে দিপেন্দু বিশ্বাসকে।

মোলিনা বলে দিলেন, 'আমাদের দলের ফরোয়াার্ডরা গোল পাচ্ছেন খুব ভালো কথা, তবে টিমের উইঙ্গাররা খুব ভালো খেলছে। পুরো মাঠটাকেই ব্যবহারের চেষ্টা করি। উইঙ্গাররা ভালো খেললে ডিফেন্ডাররাও আক্রমণে উঠতে পারে।'
গত ম্যাচে গোল হজন না করেই জয় পেয়েছিল সবুজ মেরুন। চেন্নায়িনের বিরুদ্ধে সেই ধারা বজায় রাখাই লক্ষ্য। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বেঙ্গালুরু এফসি, ৮ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বাগান।
৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চেন্নাইয়িন নবম স্থানে রয়েছে। তবে বাকি দলগুলির মতোই চেন্নাইয়িনকে হালকাভাবে নিয়ে ভুল করতে নারাজ মোহনবাগান এসজি কোচ। মোলিনা বলেছেন, ওদের মরশুমটা ভালই যাচ্ছে। হয়ত ওরা যতটা চাইছে তত ভালো হচ্ছে না। তবে চেন্নাইয়িন দলটা ভাল। ওদের বিরুদ্ধে কাল কঠিন ম্যাচ খেলতে চলেছি। তবে নিজের দলকে নিয়েও আমি আত্মবিশ্বাসী। আশা করি এই ম্যাচ জিতে তিন পয়েন্ট পাব।
অন্যদিকে প্রতিপক্ষের ডেরায় এসে পয়েন্ট তুলতে মরিয়া চেন্নাইয়িন এফসিও, এগিয়ে থাকা মোহনবাগান এসজিকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছে দক্ষিণের দলটি।












Click it and Unblock the Notifications