ISL: দলে রদবদল ঘটালেন মোলিনা, চেন্নাইয়িনের বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে ব্যর্থ মোহনবাগান এসজি
লিগ শিল্ড জয়ের লক্ষ্যে থাকা মোহনবাগান এসজি ফের পয়েন্ট হারাল। জামশেদপুরের পর এবার চেন্নাইয়িন এফসি। অ্যাওয়ে ম্যাচে জয় অধরাই থাকল সবুজ মেরুন ব্রিগেডের। গোলশূন্য ভাবেই শেষ হল ম্যাচ।
অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িনের বিরুদ্ধে ৪-৩-২-১ ছকে দল সাজিয়েছিলেন কোচ হোসে মোলিনা। প্রথম একাদশ বাছাইয়ে চমক দিলেন কোচ। দিমিত্রি এবং স্টুয়ার্টকে যেমন প্রথম একাদশে খেলালেন তেমনই, ম্যাকলারেন বা কামিংস নন স্ট্রাইকারে খেলানে সুহেল ভাটকে। মাঝমাঝে সুযোগ দিলেন সূর্যবংশীকে। অন্যদিকে চেন্নাইয়িন খেলতে নেমেছিল ৪-৪-২ ছকে। চেন্নাইয়িন জার্সিতে অভিষেক হল বাঙালি ডিফেন্ডার প্রীতম কোটালের।

একাধিক রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের খেলালেও আক্রমণের ধার কম ছিল না মোহনবাগান এসজির। লিগের এক নম্বর দলের বিরুদ্ধে চেন্নাইয়িনের কোচ ওয়েন কয়েল রক্ষণকে জমাট করার পরিকল্পনা করেছিলেন। ফলে আক্রমণ করলেও ফাঁক পাচ্ছিলেন না স্টুয়ার্ট- সুহেলরা। ১৪ মিনিটে দীপকের শট একটুর লক্ষ্যভ্রষ্ট হল। এরপর একাধিক ফ্রি কিক পেলেও তা কাজে লাগাতে পারলেন না বাগান ফুটবলাররা।
২৫ মিনিটে স্টুয়ার্টের পাস থেকে আশিসের শট গোলে ছিল না।প্রথমার্ধে বাগানের হয়ে সবচেয়ে ভাল সুযোগ পেয়েছিলেন সুহেল। বক্সের মধ্যে ঢুকে নিজেই শট মারতে যান। । স্টুয়ার্টের থেকে বেশি প্রত্যাশা করছিলেন বাগান সমর্থকরা।, সেই গ্রেগ স্টুয়ার্টকে কার্যত খুঁজেই পাওয়া গেল না, নিজের পারফরম্য়ান্সে তিনিও হতাশ হয়ে গেসেন। প্রথামর্ধের শেষ দিকে অহেতুক ফাউল করে বসলেন। সেকারণে হলুদ কার্ডও দেখলেন।প্রথম ৪৫ মিনিটের খেলা শেষে ফল ছিল ০-০।
দ্বিতীয়ার্ধে গোল পেতে সুহেল, দীপক টাংরি ও পেত্রাতোসকে তুলে মনবীর, লিস্টন ও ম্যাকলারেনকে নামিয়ে দেন মোলিনা। তাতে সবুজ মেরুনের আক্রমণের তেজ বেড়ে যায়। কিন্ত বাগান ফুটবলাররা এই দিন সেভাবে ছন্দে ছিলেন না। ফলে গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারলেন না। অন্যদিকে চেন্নাইয়িন ডিফেন্সে জোর দেয়। তাদের লক্ষ্য ছিল ১ পয়েন্ট। তবে প্রতিআক্রমণ থেকে বাগান রক্ষণে হানা দিচ্ছিলেন। তবে বিশাল কাইথ দুর্গ রক্ষা করেন।
শেষ পর্যন্ত ০-০ ফলেই শেষ হল ম্যাচ। তবে লিগে শীর্ষস্থান ধরে রাখল সবুজ মেরুন। ১৭ ম্যাচে তারা ৩৭ পয়েন্ট হল বাগানের। দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার (৩০) থেকে তারা সাত পয়েন্টের ব্যবধানে এগিয়ে রইল মোলিনার দল। পর পর দুই ম্যাচে আটকে যাওয়ায় হতাশ মেরিনার্সরা।












Click it and Unblock the Notifications