ISL Final: মোহনবাগান এসজি ও বেঙ্গালুরু দলে ফোকাসে কারা? মেগা ফাইনাল নিয়ে কী বললেন সৌরভ?
আগামী শনিবার আইএসএলের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এসজি এবং বেঙ্গালুরু এফসি। এই ম্যাচ ঘিরে কলকাতায় উন্মাদনা চরমে। অন লাইন টিকিট নিঃশেষিত হয়ে গিয়েছে, পাশাপাশি বৃহস্পতিবার যুবভারতীর কাউন্টারের সামনে দেখা গেল ব্যাপক ভিড়। আগামী শনিবার যুবভারতী যে হাউজফুল থাকবে তা বলাই বাহুল্য দুই দলে রয়েছেন একাধিক তারকা তবে মেগা ফাইনালে ফোকাসে থাকবেন কোন ফুটবলাররা তুলে ধরা হলো এই প্রতিবেদনে,
মোহনবাগান এসজি দলের কথায় আসা যাক প্রথমে। মোহনবাগান এসজির আক্রমণ ভাগের অন্যতম তারকা জেমি ম্যাকলারেন। অস্ট্রেলিয়ান বিশ্বকাপার এবার শুরু থেকেই ভালো ছন্দে আছেন। তবে সেমিফাইনালে দুটি ম্যাচে গোল করতে পারেননি। ফাইনালে তিনি গোল করার জন্য মুখিয়ে থাকবেন। ২৪ ম্যাচে এখনো ১১ টি গোল করেছেন। মোহনবাগান এসজিকে সেমিফাইনাল থেকে ফাইনালে তোলার নায়ক আপুইয়া।

মোহনবাগানের মাঝ মাঠের অন্যতম স্তম্ভ। একুশটি ম্যাচে ৪৭ টি পাস করেছেন তার মধ্যে সফলতার শতাংশ ৮৩। ১৪ টি গোলের সুযোগ তৈরি করে দিয়েছেন। ট্যাকেল থেকে ক্লিয়ারেন্স সবকিছুতেই আপুইয়া যেন মোলিনার প্রধান ট্রাম কার্ড। আর সেমিফাইনালে দ্বিতীয় পর্বের ম্যাচে পর আপুইয়া এখন মোহনবাগান এসজির সমর্থকদের কাছে নয়নের মনি হয়ে উঠেছেন।
তৃতীয় নাম দিমিত্রি। চলতি মরশুমে প্রথম একাদশে খুব একটা খেলার সুযোগ পাচ্ছেন না, কিন্তু যখনই দল সমস্যায় পরেছে তখনই মোলিনা তাঁকে নামিয়ে দিয়েছেন। আর কঠিন সময়ে দলকে বিপদের হাত থেকে বারবার উদ্ধার করেছেন দিমি। ফাইনাল ম্যাচে হয়তো প্রথম একাদশে নাও ছাড়তে পারেন কিন্তু যখনই ম্যাচে নামবেন তখনই তার দিকে ফোকাস থাকবে কারণ তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন যে কোন একটা শটেই।
বাগানের রক্ষণে সবথেকে অভিজ্ঞ ফুটবলের নাম শুভাশিস বোস। রক্ষণকে যেমন আগলে রাখতে পারেন তেমনই আবার গোল করতে পারেন। চলতি মরশুমে ছটি গোল আছে শুভাশিসের। কঠিন পরিস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন। ফলে এর আগে তাঁর নেতৃত্বে ডুরান্ড কাপ, দুইবার আইএসএলে লিগ শিল্ড জিতেছে মোহনবাগান এসজি, এবার তার সামনে সুযোগ চতুর্থ ট্রফি জয়ের। বাগানের ভরসার দুই হাত হলেন বিশাল কাইথ। মোহনবাগান এসির গোলের নিচে বিশাল থাকা মানেই একটা আলাদা ভরসা। গত ২-৩ মরশুম ধরেই ধারাবাহিকভাবে ভালো খেলে আসছেন বিশাল।
এবার আসা যাক বেঙ্গালুরু দলের কথায়। বেঙ্গালুরু দলের আক্রমণ ভাগের মূল ভরসা সুনীল ছেত্রী। বয়স বাড়ছে কিন্তু বক্সের মধ্যে সুনীল ছেত্রী এখনও যে কত ভয়ংকর সেটা সেমিফাইনালের ম্যাচে প্রমাণিত হয়েছে। তার গোলেই ভর করে ফাইনাল টিকিট নিশ্চিত করেছে বেঙ্গালুরু। শনিবার মেগা ফাইনালে সুনীলকে কিন্তু চোখে চোখে রাখতেই হবে বাগানের ডিফেন্ডারদের।
রাহুল ভেকে, বেঙ্গালুরুর নির্ভরযোগ্য ফুটবলার। পিছন থেকে আক্রমণ শুরু করার কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।
এদিকে মেগা ফাইনাল নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভ বলেন, দুটো সেরা দল মুখোমুখি হচ্ছে। আমার মতে সেদিন যারা ভালো খেলবে তারা জিতবে। মোহনবাগানের আইএসএলে রেকর্ড অত্যন্ত ভালো। দুই দলের কর্ণধারই অত্যন্ত খুবই খেলা ভালোবাসেন। আশা করি উপভোগ্য় ম্যাচ হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications