ISL: জামশেদপুর ম্যাচের আগে স্বস্তি লাল হলুদ শিবিরে, অসুস্থতা কাটিয়ে অনুশীলন শুরু তারকা বিদেশির

প্রথম তিন ম্যাচে হারের পর আইএসএলে যথেষ্টই চাপে ইস্টবেঙ্গল। দলের ব্যর্থতার জন্য পদত্যাগ করেছেন কার্লেস কুয়াদ্রাত। আপাতত কঠিন সময়ে দলের অন্তবর্তীকালীন কোচ হয়েছেন বিনো জর্জ। তাঁর কোচিংয়েই চলছে লাল হলুদ দলের অনুশীলন। আগামী শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে।

জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচে নামার আগে কিছুটা হলেও স্বস্তির খবর লাল হলুদ শিবিরে। ডেঙ্গি আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে অনুশীলনে যোগ দিলেহন সল ক্রেসপো। বুধবার মহালয়ার সকালে অনুশীলনে দেখা গেল এই তারকা বিদেশিকে। লাল হলুদ মাঝমাঠের অন্যতম ভরসা ক্রেসপো। তিনি থাকলে দলের আক্রমণের ধার বাড়ে, এই পরিস্থিতিতে পুরো ফিট হলে জামশেদপুর এফসির বিরুদ্ধে স্কোয়াডে থাকতে পারেন ক্রেসপো।

আইএসএলে তিন ম্যাচ হয়ে গেলে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি ইস্টবেঙ্গল। পয়েন্ট টেবলেও সবার শেষে রয়েছে লাল হলুদ। এই পরিস্থিতিতে জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ লাল হলুদের কাছে। কারণ এরপরেই আছে ডার্বি ম্যাচ। সেই ম্যাচের আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাসটা সংগ্রহ করতে হবে লাল হলুদকে।

মরশুমের শুরু থেকেই লাল হলুদের আতঙ্কের নাম রক্ষণ। হেক্টর-আনোয়ার আলির মতো তারকারা এবার দলে এলেও লাল হলুদের রক্ষণের হতশ্রী চিত্রটা পাল্টায়‌নি। এই পরিস্থিতি অনুশীলনে বিনো জর্জ সব থেকে বেশি সময় নিচ্ছেন রক্ষণ মেরামত করতেই।

কিন্তু বিনো জর্জকে অন্তবর্তীকালীন কোচ করা হয়েছে, লাল হলুদের কার্লেস কুয়াদ্রাতের উত্তরসূরি হবেন কে? তালিকায় একাধিক নাম ভাসছে। দৌড়ে এগিয়ে আছেন কেরল বাস্টার্সের প্রাক্তন কোচ ইভান ভুকোমানোভিচ। লাল হলুদ কর্তারা চাইছেন ভারতীয় ফুটবল সম্পর্কে ওয়াকিবহাল এবং আইএসএলে কোচিং আগে করিয়েছেন এমন কাউকে কোচের দায়িত্ব দিতে। এই ক্ষেত্রে আলবার্তো রোকার নামও শোনা যাচ্ছে।

আসলে লাল হলুদের ক্ষেত্র বাজেট একটা সমস্যা, খুব বড় হাইপ্রোফাইল কোচকে আনার ক্ষেত্রে বাজেট সমস্যা হতে পারে। নতুন কোচ এসে খুব বেশি সময়ও পাবেন না দলকে গুছিয়ে নেওয়ার জন্য। ফলে দ্রুত নতুন হেড কোচ নিয়োগ করতে হবে লাল হলুদ টিম ম্যানেজমেন্টকে।

অন্যদিকে আই লিগ তৃতীয় ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশনে উত্তোরন হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ডহারবার এফসির। গ্রুপ শীর্ষে থেকে আই লিগের তৃতীয় ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশনে উত্তরোন ঘটল ডায়মন্ডহারবারের। কলকাতা লিগেও চ্যাম্পিয়নশিপের দৌড়ে আছে ডায়মন্ডহারবার এবার আই লিগে খেলার দিকেও ক্রমশ এগোচ্ছে ময়দানের নতুন শক্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+