ISL: লক্ষ্য প্রথম জয়ের হ্যাটট্রিক, বড়দিনে ইস্টবেঙ্গলের অনুশীলনে তিন ফুটবলারকে নিয়ে ধোঁয়াশা

বড়দিনের উৎসবের মধ্যেই খামতি নেই দুই প্রধানেরক অনুশীলনের। বড়দিনের সকালে যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে পাশাপাশি মাঠে অনুশীলন করল মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল। বক্সিং ডে-তে সবুজ মেরুনের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি, তবে আগামী ২৮ ডিসেম্বর গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি।

পাঞ্জাব এফসি এবং জামশেদপুর এফসিকে হারিয়ে চনমনে লাল হলুদ শিবির। সুপার সিক্সের আশাও জিইয়ে রেখেছেন ক্লেইটনরা। এই পরিস্থিতি হায়দরাবাদ ম্যাচে রেকর্ড সৃষ্টির হাতছানি ইস্টবেঙ্গলের সামনে। নিজামের শহরের দলের বিরুদ্ধে জয় পেলে আইএসএলের ইতিহাসে প্রথমবার পর পর তিন ম্যাচ জিতবে লাল হলুদ।

এরআগে আইএসএলের ইতিহাসে কখনও জয়ের হ্যাটট্রিক করতে পারেনি লাল হলুদ। এবার ইস্টবেঙ্গলের সামনে সেই সুযোগ রয়েছে। বৃহস্পতিবার অনুশীলন করে শুক্রবার হায়দরাবাদ যাবে লাল হলুদ। গত দুই ম্যাচের মতোই এই হায়দরবাদের বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট পেতে মরিয়া কোচ অস্কার ব্রুজো। সেই লক্ষ্যেই দলকে তৈরি করছেন তিনি।

কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বুধবার অনুশীলন করলেন না লাল হলুদের তিন ফুটবলার। দিমিত্রিয়স, পিভি বিষ্ণু এবং নন্দ কুমার। কিন্তু অনুশীলনে প্রত্যেকেই এসেছিলেন। তবে অনুশীলনে এসেও ফিরে গেলেন এই তিন ফুটবলার। এই তিন ফুটবলারের অনুশীলন না করা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে গোল করেছেন দিমিত্রিয়স। পিভি বিষ্ণু শেষ দুই ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স করেছেন, সঙ্গে নন্দ কুমারও ভালো খেলছেন। ফলে অস্কারের কাছে এই তিন ফুটবলার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে চোট সংক্রান্ত তাদের কোনও সমস্যা নেই বলেই জানা গিয়েছে। এখনও ১২ ম্যাচ বাকি ইস্টবেঙ্গলের। অর্থাৎ আর ৫টি জিততে পারলেই প্লে অফে পৌঁছে যেতে পারে ইস্টবেঙ্গল।

চোট পেয়ে গোটা মরশুমের জন্য ছিটকে গিয়েছেন মাহি তালাল। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুললেই তাঁর জায়গায় দ্রুত পরিবর্ত ফুটবলারকে সই করাতে চাইছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। একজন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের নাম শোনা যাচ্ছে। পাশাপাশি একজন ব্রিটিশ ফরোয়ার্ডের নামও ভাসছে। কিন্ত স্ট্রাইকার কেন, তাহলে কি ক্লেইটনের উপর কোপ পরতে পারে। কারণ ব্রাজিলিয়ান তারকা ভালো ছন্দে নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+