ISL Derby: আইএসএল ডার্বিতে অপরাজিত তকমা ধরে রাখল মোহনবাগান এসজি, পাঁচ ম্যাচ পরেও আঁধারে ইস্টবেঙ্গল

আইএসএলের বড় ম্যাচে অপরাজিত তকমা ধরে রাখল মোহনবাগান এসজি। শনিবার চলতি আইএসএলে প্রথম বড় ম্যাচে যুবভারতীতে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এসজি এবং ইস্টবেঙ্গল। ২-০ গোলে জয় পেল সবুজ মেরুন।

খাতায় কলমে এগিয়ে থেকেই শুরু করে মোহনবাগান এসজি। শুধু খাতায় কলমে নয় দল হিসেবে এগিয়ে থেকেই যে ডার্বিতে খেলতে নেমেছে মোহনবাগান এসজি সেটা সেটা মনবীর-ম্যাকলারেনরা প্রথমার্ধের পারফরম্যান্সের মধ্য দিয়েই বুঝিয়ে দেয়। বিগত ম্যাচ গুলিতে লাল হলুদের রক্ষণের দুর্বলতাটা চোখ এড়ায়নি হোসে মোলিনার, তাই শুরু থেকেই আক্রমণের চাপ বাড়ানোর রণকৌশল নেন।

ম্যাচের প্রথম থেকেই লাল হলুদ বক্সে ঝড় তোলেন মনবীর-লিস্টনরা, দুই প্রান্ত দিয়ে আক্রমণ করতে থাকে সবুজ মেরুন‌। কিন্তু কিছুতেই গোলের দরজা খুলতে পারছিল না মোহনবাগান এসজি। ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলের খাতা খোলেন মনবীর, হেডে গোল করলেন মনবীর সিং। কিন্ত অফ সাইডের জন্য সেই গোল বাতিল হল। এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলই।

অবশেষে ৪০ মিনিটে মনবীর-ম্যাকেলারেনের যুগলবন্দিতে গোলের খাতা খুলল মোহনবাগান এসজি। মনবীরের পাস থেকে দুরন্ত ফিনিশ অজি স্ট্রাইকারের। ফলে ১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে মোলিনার ছাত্ররা।

প্রথমার্ধে যেখানে শেষ করেছিল মোহনবাগান এসজি, দ্বিতীয়ার্ধে সেখান থেকেই শুরু কর‌লেন ম্যাকলারেন-লিস্টনরা। বাজে ফাউল করে শুরুতেই হলুদ কার্ড দেখলেন মোহনবাগানের আপুইয়া। শুরুতেই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে মোহনবাগান এসজি।

ম্যাচের ৫৯ মিনিটে লিস্টনের দূরপাল্লার শট কোনওক্রমে রক্ষা করলেন গিল, ৬৪ মিনিটে মনবীরের পাস থেকে একটুর জন্য ফিনিশ করতে পারলেন না লিস্টন। আক্রমণের শক্তি বাড়াতে ফ্লপ ক্লেইটনকে তুলে নিয়ে দিমিত্রিয়সকে নামালনে অস্কার। ৭১ মিনিটে জেমি ম্যাকলারেনকে তুলে দিমিত্রিকে নামা‌লেন কোচ মোলিনা।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধে ঝাঁঝ ছি‌ল না মোহনবাগান এসজির। ফলে কিছুটা খেলায় ফিরল ইস্টবেঙ্গল। ৭২ মিনিটে তালালের শট সরাসরি বিশাল কাইথের হাতে গেল। ৭৪ মিনিটে স্টুয়ার্টের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হল। ৭৭ মিনিটে মনবীরকে ফাউল করার জন্য প্রভাত ‌লাকড়াকে হলুদ কার্ড দেখালেন রেফারি।

সময় যত এগোতে থাকে ডার্বির গতিও ততই কমতে থাকে। দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণ করলেও কোনও দলই গোল করতে পারছিই লেন, আসলে ৮০ মিনিটের পর থেকেই কিছুটা রক্ষণের খোলসে ঢুকে পড়ে মোহনবাগান এসজি।৮২ মিনিটে লিস্টন বল ভাসান বক্সের মধ্যে কিন্তু তা চলে গিলের সুরক্ষিত হাতে।

৮৩ মিনিটে বক্সের মধ্যে স্টুয়ার্টকে ফাউল করলেন আনোয়ার। পেনাল্টি পেতেই পারত মোহনবাগান এসজি। কিন্তু সেটা থেকে বঞ্চিত হল মোলিনার দল। এরপরই ইস্টবেঙ্গল আগ্রাসী ফুটবল খেলতে শুরু করে। জেসিন টিকে, পিভি বিষ্ণুরা চাপ বাড়াতে থাকলেন।

৮৭ মিনিটে বস্কের মধ্যে দিমিত্রিকে অবৈধভাবে ট্যাকেল করলে পেনাল্টি পায় মোহনবাগান, গোল করতে ভুল করলেন না দিমিত্রি। এই নিয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চার নম্বর গোলটা করে ফেললেন অজি তারকা। তাঁর ফর্ম নিয়ে অনেক কথা হচ্ছিল, ডার্বিতে পরিবর্ত হিসেবে নেমে সব কিছুর জবাব দিলেন দিমিত্রি।

শেষ পর্যন্ত ২-০ গোলে জয় পেল মোহনবাগান এসজি। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগে দুই নম্বরে উঠে এল মোহনবাগান এসজি। ৫ ম্যাচে কোন পয়েন্ট না পেয়ে সবার নীচে লাল হলুদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+