ISL 2024-25: নন্দ ও মহেশ দেখলেন লাল কার্ড! মহমেডানের বিরুদ্ধে ৯ জনের ইস্টবেঙ্গল, আইএসএলে প্রথম এমন কাণ্ড
ISL 2024-25: বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চলতি আইএসএলে প্রথম জয় তুলে নিতে নেমেছে ইস্টবেঙ্গল। যদিও প্রথমার্ধেই অস্কার ব্রুজোর দল বেশ ব্যাকফুটে।
২৯ মিনিটে নন্দকুমার সেকার ও ৩০ মিনিটে নওরেম মহেশ সিংকে লাল কার্ড দেখানো হয়েছে। ফলে প্রথমার্ধের অনেকটা সময় এবং দ্বিতীয়ার্ধ ৯ জনে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। ২ জন ফুটবলারকে হলুদ কার্ডও দেখানো হয়েছে।

আইএসএলের কোনও ম্যাচে প্রথমার্ধে একই দলের ২ ফুটবলার লাল কার্ড দেখলেন। ম্যাচের সাত মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেছিলেন নওরেম মহেশ সিং। ১৫ মিনিটে হলুদ কার্ড দেখেন হিজাজি মাহের। দুই দলের মধ্যেই তুল্যমূল্য লড়াই চলছিল।
তবে ইস্টবেঙ্গল সমস্যায় পড়ে জলপানের বিরতির সামান্য আগে। নন্দকুমার সেকারের সঙ্গে বল দখলের লড়াইয়ে গিয়ে পিছন থেকে তাঁর জার্সি টেনে, হাত দিয়ে পেটের কাছে ধরে রেখে আটকানোর চেষ্টা করছিলেন অমরজিৎ সিং কিয়াম। সেই সময় মেজাজ হারিয়ে নন্দ হাত দিয়ে অমরজিতের মুখে মারেন।
Nanda gets direct red for hitting Mohammedan SC player
— Abdul Rahman Mashood (@abdulrahmanmash) November 9, 2024
Mahesh gets second yellow for reaction
This is how East Bengal went down to 9 men#EBFCMSC #ISL #EastBengalFC pic.twitter.com/JJD2tPro1e
এর জন্য নন্দকে লাল কার্ড দেখানো হয়। অমরজিৎকে দেখানো হয় হলুদ কার্ড। রেফারির এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করতে থাকে ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো ও অন্যান্য সাপোর্ট স্টাফরা। গ্যালারিও গর্জে ওঠে। নন্দ মাঠ ছাড়তেই ফের নাটক।
আচমকাই নওরেমকে দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখান রেফারি হরিশ কুণ্ডু। নন্দকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তে বলে লাথি মেরেছিলেন অসন্তোষ ব্যক্ত করেছিলেন নওরেম। সে কারণেই তাঁকে কার্ড দেখান রেফারি। ফলে নন্দ মাঠ ছাড়ার মিনিট খানেকের মধ্যে মাঠের বাইরে যেতে হয় নওরেমকে।
বিশেষজ্ঞরা নওরেমের কার্ডটি নিয়ে দ্বিধাবিভক্ত। একাংশের মতে, ইতিমধ্যেই হলুদ কার্ড দেখে থাকা নওরেমের নিজেকে সংযত রাখা উচিত ছিল। অপর অংশের মতে, রেফারি এ ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে নওরেমকে ডেকে চূড়ান্ত সতর্ক করতেই পারতেন। তা হলে ম্যাচটি নয় বনাম এগারোর হয়ে যেত না।
বিরতির কিছু আগে অমরজিৎকে ফাউল করায় হলুদ কার্ড দেখেছেন এই ম্যাচে লাল হলুদের অধিনায়ক সাউল ক্রেসপো। ইনজুরি টাইম-সহ ১৫ মিনিটের বেশি সময় ইস্টবেঙ্গল ৯ জনে খেলেও কোনও গোল হজম করেনি। যদিও ফ্রাঙ্কা-সহ কয়েকজন মহমেডান স্পোর্টিং ফুটবলার গোলের সুযোগ তৈরি করেছিলেন। কখনও তা প্রতিহত হয়েছে লাল হলুদ রক্ষণে। কখনও বা ইস্টবেঙ্গল গোলকিপার সহজেই গোলের প্রয়াস আটকেছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications