Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL 2024-25: একের সঙ্গে বারোর লড়াই! হায়দরাবাদকে হারিয়েই নতুন বছর শুরুর লক্ষ্যে মোহনবাগান সুপার জায়ান্ট

ISL 2024-25: আইএসএলে ইংরেজি নতুন বছরের প্রথম ম্যাচ হবে কাল। সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। এক বনাম বারোর লড়াই দিয়ে।

মোহনবাগান সুপার জায়ান্ট পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। দ্বাদশ স্থানে থাকা হায়দরাবাদ এফসিকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখে নতুন বছর শুরু করতে বদ্ধপরিকর হোসে মোলিনার দল।

ISL 2024-25

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পিছিয়ে পড়েও শেষ অবধি ১-১ গোলে ম্যাচ ড্র রেখে মাঠ ছেড়েছিল হায়দরাবাদ এফসি। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হাফ টাইমে ২-১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে চার গোল হজম করেছিল। ফলে হায়দরাবাদকে হাল্কাভাবে নিচ্ছে না সবুজ মেরুন।

চলতি আইএসএলে সবচেয়ে বেশি ২৬টি গোল হজম করেছে হায়দরাবাদ। মোহনবাগান সুপার জায়ান্টের জালে বল জড়িয়েছে সবচেয়ে কম, ১৩টি। এবারের আইএসএলে প্রথম সাক্ষাতে হায়দরাবাদকে তাদের ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছিল। গোল করেন মনবীর সিং ও শুভাশিস বোস।

আট ম্যাচে অপরাজেয় সবুজ মেরুন এফসি গোয়ার কাছে হেরে গিয়ে ধাক্কা খেয়েছিল। তবে তা সামলে নিয়ে ফের ফিরেছে জয়ের সরণিতে। পাঞ্জাব এফসিকে হারিয়েছিল ২০২৪ সালে নিজেদের শেষ ম্যাচে। বছরের শুরুতেও লক্ষ্য তিন পয়েন্ট।

বাগানের হেড কোচ মোলিনা এদিন জানান, গ্রেগ স্টুয়ার্ট ১০০ শতাংশ ফিট না হলেও তাঁকে দলে রাখা হবে। দিমিত্রি পেত্রাতস ও আশিক কুরুনিয়ান এখনও ফিট নন। সদ্য বিয়ে করায় মনবীর সিং গত তিন-চারদিন অনুশীলন করতে পারেননি। তাঁকে বেঞ্চে রাখার পরিকল্পনা আছে। প্রয়োজন পড়লে নামানো হবে।

ইস্টবেঙ্গল ম্যাচের কথা ভেবে মনবীরকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা থাকতে পারে। শুভাশিস বোস এই ম্যাচেও মাস্ক পরেই খেলবেন বলে জানা যাচ্ছে। আপুইয়া নেই কার্ড সমস্যায়। মনবীরের বিকল্প হিসেবে সাহাল আবদুল সামাদ ও আপুইয়ার জায়গায় দীপক টাংরিকে দেখা যেতে পারে।

মোহনবাগানের তারকা অলড্রেড বলেন, ক্লিন শিট বজায় রাখাই লক্ষ্য। প্রতি ম্যাচেই গোল অক্ষত রাখতে চাই। এর উপর নির্ভর করবে আমাদের সাফল্য। একইসঙ্গে ডিফেন্ডাররা সুযোগ পেলে গোল করার জন্য প্রস্তুত থাকেন বলেও জানান অলড্রেড।

হায়দরাবাদ এফসির অন্তর্বর্তী কোচ শামিল চেম্বকথ বলেন, গতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। ধৈর্য্য ধরার পাশাপাশি আক্রমণ ও রক্ষণ- দু-দিক দিয়েই আরও ধারালো হতে হবে। আইএসএলে এই দুই দল এখনও অবধি মুখোমুখি হয়েছে ১৩ বার। ৬টিতে জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট, দুটিতে হায়দরাবাদ এফসি। ড্র হয়েছে ৫টি দ্বৈরথ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+