ISL 2024-25: আইএসএলে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের, হায়দরাবাদকে হারিয়ে টিকে সুপার সিক্সের দৌড়েও

ISL 2024-25: আইএসএলে চলতি মরশুমে জয়ের হ্যাটট্রিক সারল ইস্টবেঙ্গল। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অস্কোর ব্রুজোর দল হারাল হায়দরাবাদ এফসিকে।

মহমেডান স্পোর্টিং ক্লাব ও পাঞ্জাব এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল জয় পেয়েছিল ৩-১ গোলে। আজ দুটি গোলই হলো দ্বিতীয়ার্ধে। জয়ের ব্যবধান ২-০।

ISL 2024-25

এবারের আইএসএলে পরপর তিনটি ম্যাচে জয়ের সুযোগ আগেও এসেছিল ইস্টবেঙ্গলের কাছে। কিন্তু সেবার হায়দরাবাদের বিরুদ্ধে ড্র করায় জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করা যায়নি। হায়দরাবাদ এফসি ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। ফলে তারা খোলা মনেই এদিন খেলতে নেমেছিল।

ম্যাচের প্রথমার্ধে কোনও গোল পায়নি ইস্টবেঙ্গল। মেসি বাউলি, দিমিত্রিয়স দিয়ামান্তাকসরা কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলমুখ খুলতে পারেননি। সুযোগ এসেছিল হায়দরাবাদের কাছেও। তবে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তাগিদ বেশি ছিল লাল হলুদেরই। সে কারণে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে চাপ।

দ্বিতীয়ার্ধেও গোল করার প্রয়াস জারি রাখে ইস্টবেঙ্গল। অবশেষে ডেডলক ভাঙে ৮৬ মিনিটে। মনোজ মহম্মদের আত্মঘাতী গোলের সুবাদে। এরপর ইনজুরি টাইমে সাউল ক্রেসপোর অ্যাসিস্টে মেসি বাউলির গোলে ব্যবধান বেড়ে হয় ২-০।

আজকের জয়ের ফলে আটে থাকা ইস্টবেঙ্গলের ২২ ম্যাচে পয়েন্ট হলো ২৭। পাঁচে ও ছয়ে থাকা নর্থইস্ট ইউনাইটেড ও মুম্বই সিটি এফসি যথাক্রমে ২২ ও ২১টি ম্যাচ খেলে ৩২ পয়েন্ট ঝুলিতে পুরে ফেলেছে। ওডিশা এফসির রয়েছে ২২ ম্যাচে ২৯ পয়েন্ট।

ইস্টবেঙ্গল আজ জেতায় শেষ ছয়ে যাওয়ার সম্ভাবনা রইল। তবে অনেক জটিল সমীকরণের উপর গোটা বিষয়টি নির্ভর করছে। ইস্টবেঙ্গলের জন্য প্রথম শর্ত হলো আগামী রবিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হোম ম্যাচ ও ৮ মার্চ নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জিততেই হবে।

সেই সঙ্গে নর্থইস্ট যাতে আজ জিততে না পারে এবং মুম্বই সিটি এফসিও তাদের বাকি দুটি ম্যাচে হারে সেই প্রার্থনা করতে হবে। সেই সঙ্গে পয়েন্ট খোয়াতে হবে কেরালা ব্লাস্টার্স, পাঞ্জাব এফসিকে। চেন্নাইয়িন এফসি লড়াই থেকে ছিটকেই গিয়েছে। সেই সঙ্গে দরকার ওডিশা এফসিও যাতে বাকি দুটি ম্যাচের থেকে তিন পয়েন্টের বেশি না পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+