Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL 2023-24: জিতেও পুরো খুশি নন হাবাস, সবুজ মেরুন জার্সিতে প্রত্যাবর্তন করেই সমর্থকদের কী বার্তা দি‌লেন কাউকো?

হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোহনবাগান এসজির টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় জনি কাউকো ইন, হুগো বুমোস আউট। নিজামের শহরের দলের বিরুদ্ধে ম্যাচেই সবুজ মেরুন জার্সিতে আবারও প্রত্যাবর্তন করলেন জনি কাউকো। পরিবর্ত হিসাবে মাঠে নামলেন, জনির আগমনে আরও শক্তিশালী হল বাগানের মাঝমাঠ।

চোট আঘাতের সমস্যা কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে নামলেন। দ্বিতীয়ার্ধে যে টুকু সময় খেললেন তাতে নজর কাড়লেন। ম্যাচ শেষে যুবভারতী ছাড়ার আগে জনি সাংবাদ মাধ্যমের সামনে বলেন, 'যখন মাঠের বাইরে ছিলাম তখন সমর্থকদের থেকে অনেক বার্তা পেয়েছি বিশেষ করে সমাজ মাধ্যমে। আমাকে এভাবে স্বাগত জানানোর জন্য আমি খুবই খুশি। আমি চেষ্টা করব নিজের সেরাটা দিয়ে দলকে ভা‌লো জায়গায় নিয়ে যেতে।'

ISL 2023-24

একইসঙ্গে জনি বলেন, 'আমি পুরোদমে অনুশীলন করছি, কোচ এবং টিম ম্যানেজমেন্ট আমার উপর আস্থা রাখায় আমি অত্যন্ত খুশি। আমাকে আরও বেশি কঠোর পরিশ্রম করতে হবে। মোহনবাগান এসজির জন্য আমি নিজেদের সেরাটা দিতে চাই সব সময়ই।আমাদের দল অত্যন্ত ভালো, হয়ত মাঝের কয়েকটা ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি। কিন্তু আবার জয়ের ছন্দ ফিরে পেয়েছে দল। এটা ইতিবাচক দিক।'

কোচ হাবাস জনি প্রসঙ্গে বলেন, 'দলের মাঝমাঠে জনি কাউকোর মতো এক অভিজ্ঞ ফুটবলারকে দরকার ছিল। আমি মনে করি ওকে তিন-চারটে পজিশনে খেলানো যেতে পারে। এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।' ফুটবলার দিমিত্র বলেন, 'জনির অর্ন্তভুক্তি দলের জন্য খুবই ভালো, ওর মতো ফুটবলারকে সব সময়ই দলের কাজে লাগে। আমরা খুশি তিন পয়েন্ট পাওয়ায়।'

যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ মেরুন হায়দরাবাদ এফসিকে হারিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে চলে এলো ।হাবাস বলেন, 'আমরা তিন পয়েন্ট তিন নিশ্চিত করেছি এটা ইতিবাচক দিক, তবে ফুটবলাররা যে সুযোগ পেয়েছিলেন সেটা কাজে লাগানো উচিত ছিল। তবে দিনের শেষে দলের সকল ফুটবলাররা ভালো পারফর্ম করেছে এবং সঠিক মনোভাব নিয়ে খেলেছে।'

একইসঙ্গে হাবাস বলেন, !কিছু জায়গায় এখনও অনেক খামতি রয়েছে এবং সেগুলোর উপর কাজ করতে হবে। তবে এই মুহূর্তে আমার প্রধান লক্ষ্য গোটা দলকে প্রস্তুত করা এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য।'১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট উঠে এলো চারে। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ওডিশা এফসি রয়েছে শীর্ষে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+