ISL 2023-24: শীর্ষে উঠার সুযোগ মোহনবাগান এসজির সামনে, ওডিশা ম্যাচে খেলতে পারবেন হ্যামিল?

জুয়া‌ন ফেরান্দো অধ্যায়ের সমাপ্তির পর নতুন কোচ হাবাসের হাত ধরে ঘুৱে দাঁড়িয়েছে মোহনবাগান এসজি। প্রথমে ডার্বিতে ড্র, তারপর জয়ের হ্যাটট্রিক করে আইএসএলের পয়েন্ট টেবলে ২ নম্বরে উঠে এসেছে। নর্থইস্ট ম্যাচে দুরন্ত জয়ের সঙ্গেই বড় প্রাপ্তি আনোয়ারের দলে প্রত্যাবর্তন। তবে কবে মাঠে ফিরবেন ব্রেন্ডন হ্যামিল?

গত ৩ ফেব্রুয়ারি বড় ম্যাচে আনোয়ারের মতোই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ব্রেন্ডন হ্যামিল। এরপর তিনটি ম্যাচ কেটে গেলেও মাঠে নামা তো দূর সবুজ মেরুনের স্কোয়াডেও জায়গা করে নিতে পারেনি এই বিদেশি ‌ডিফেন্ডার। ফলে হ্যামিল না থাকায় রক্ষণে চাপ বাড়ছে। সেন্ট্রাল ডিফেন্সে একা খেলছেন হেক্টর। সবুজ মেরুন সমর্থকদের এখন সবথেকে বড় প্রশ্ন কবে মাঠে ফিরবেন হ্যামি‌ল?

ব্রেন্ডন হ্যামিল

আগামী শনিবার আইএসএলের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের কাছে। কারণ ঔই দিন অ্যাওয়ে ম্যাচে ওডিশার মুখোমুখি হবে হাবাসের দল। লিগ টেবলে এক এবং দুই নম্বর দলের লড়াই। বলাই বাহূল্য এই ম্যাচ যারা জিতবে তারাই লিগ শিল্ড জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। কিন্তু কঠিন এই ম্যাচে কী ফিরতে পারবেন হ্যামিল?

মোহনবাগান এসজি দল সূত্রে যা খবর তাতে সমর্থকরা কিছুটা নিরাশই হবেন। কারণ সম্ভবত ওডিশা ম্যাচেও তারকা বিদেশির সার্ভিস পাবে না দল। তারপর মোহনবাগান এসজির ম্যাচ রয়েছে আগামী ১ মার্চ ঘরের মাঠে জামশেদপুরের বিরুদ্ধে। শনিবার নর্থইস্ট ম্যাচে জয়ের পর হাবাস দুই দিন ফুটবলারদের ছুটি দিয়েছিলেন। মঙ্গলবার থেকে ওডিশা ম্যাচের প্রস্তুতি শুরু করবে কামিংস-দিমিত্রিরা।

মাঝের কয়েকদিনের অনুশীলনে হ্যামিলের ফিটনেস আপডেট দেখা হতে পারে। কিন্তু চোটের সমস্যায় থাকা বিদেশি ডিফেন্ডারকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।

১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ওডিশা। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ২ নম্বরে বাগান। ফলে এই ম্যাচ জিতেই শীর্ষস্থানে পৌঁছে যাবে মোহনবাগান এসজি। যদিও শীর্ষস্থান নয় আপাতত ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করছেন হাবাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+