ISL 2023-24: পাঞ্জাবের বিরুদ্ধে কষ্টার্জিত জয় হাবাসহীন মোহনবাগান এসজির, টিকে রইল লিগ শিল্ডের আশা

পাঞ্জাব এফসিকে হারিয়ে লিগ শিল্ডের লড়াইয়ে টিকে থাকল মোহনবাগান এসজি। ১-০ গোলে জয় পেল সবুজ মেরুন। পয়ে‌ন্ট তালিকার ১০ নম্বরে থাকা দলের বিরুদ্ধে জয় পেতেই কালঘাম ছুটে গেল মোহনবাগান এসজির।

লিগ শিল্ড চ্যাম্পিয়ন হতে হলে তিনটি ম্যাচই ডু অর ডাই মোহনবাগান এসজির কাছে। শনিবার দিল্লিতে জহরলাল নেহেরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসির বিরুদ্ধে জয় ছাড়া অন্য কোনও বিকল্প ছিল না সবুজ মেরুনের কাছে। চেন্নাইয়িন ম্যাচের মতোই এই ম্যাচেও শারীরিক অসুস্থতার জন্য ডাগ আউট থাকতে পারলেন না কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তাঁর পরিবর্তে সবুজ মেরুনের দায়িত্বে ছিলেন সহকারী ম্যানুয়েল ক্যাসকালানা।

ISL 2023-24

ম্যাচের শুরু থেকেই পাঞ্জাবের উপর আক্রমণের চাপ বাড়াতে থাকে মোহনবাগান এসজি। মাঝমাঠ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। কিন্তু পঞ্জাবও একই কৌশল নেওয়ায় খেলা হচ্ছিল মূলত মাঝমাঠেই। দুই দলই চেষ্টা করছিল বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে।কিন্তু খুব একটা কার্যকরী মুভ দেখা যাচ্ছি‌ল না সবুজ মেরুনের খেলায়।এরমধ্যে কয়েকটি সুযোগ এলেও তা কাজে লাগাতে পারলেন না সবুজ মেরুন জার্সিধারীরা।

প্রতিপক্ষের বক্সে এসে খেউ হারিয়ে ফেলছিলেন মনবীর- কামিংসরা। অবশেষে প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগেই কাজের কাজটি করলেন সেই দিমিত্রি। বক্সের বাইরে থেকে দূর পাল্লার শট জালে জড়িয়ে দিলেন। ১-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফিরলেন বাগান ফুটবলাররা। মনে করা হয়ছিল দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে গোলের সংখ্যা বাড়ানোর জন্য ঝাঁপাবে মোহনবাগান এসজি।

এরপর দ্বিতীয়ার্ধে গোলের সুযোগই সেভাবে তৈরি করতে পারল না মোহনবাগান এসজি, মাঝমাঠের দখল নিতে না পারায় গোলের সুযোগ তৈরি হচ্ছিল না। দ্বিতীয়ার্ধে রক্ষণের খোলসে ঢুকে পড়ে পাঞ্জাব দল। তারই মধ্যে কামিংস-মনবীরা সুযোগ তৈরি করলেও গোলের সংখ্যা বাড়ল না। ১ গোলে জিতেই মাঠ ছাড়লেন শুভাশিসরা।

এই ম্যাচে অবশ্য সমর্থকদের মন ভরাতে পারলেন না মোহনবাগান ফুটবলাররা। সেই পরিকল্পিত আক্রমণ দেখা যায়নি। দলের ডাগআউটে প্রধান কোচ আন্তোনিও লোপেজ হাবাসের না থাকাটা কত বড় ফ্যাক্টর হচ্ছে তা কিন্তু শনিবারের ম্যাচেও প্রকট হয়ে উঠল। কামিংস-দিমিত্রিদের খেলায় সেই ঝাঁঝটাই যেন উধাও হয়ে গিয়েছে। প্রতিপক্ষ দলের কোচের দায়িত্বে ছিলেন শঙ্করলাল চক্রবর্তী। তাঁর রণকৌশলে প্রায় কোনঠাসা অবস্থা হয় সবুজ মেরুনের।

পাঞ্জাবের ফুটবলাররা যদি ঠিক মতো সুযোগ কাজে লাগাতে পারলে এই ম্যাচ জেতার কথাই নয় মোহনবাগান এসজির।এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান এসজি। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট তাদের। লিগ শীর্ষে থাকা মুম্বইয়ের পয়েন্ট ২০ ম্যাচে ৪৪।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+