ISL 2023-24: হাবাস অপরাজেয় ইস্টবেঙ্গল ম্যাচে, শুভাশিস মোহনবাগান SG-র ঘুরে দাঁড়ানো নিয়ে কেন আত্মবিশ্বাসী?
ISL 2023-24: আইএসএলের কলকাতা ডার্বিতে কাল মোহনবাগান সুপার জায়ান্ট তাদের হোম ম্যাচ খেলতে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। আইএসএল ডার্বিতে এখনও অপরাজেয় সবুজ মেরুন।
কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গলের কাছে হারের বিষয়টি ভুলে নতুনভাবেই আইএসএলের দ্বিতীয়ার্ধ শুরু করতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট। ওই ডার্বির সঙ্গে কালকের ডার্বির তফাত থাকবে সেটা বুঝিয়ে দিল সবুজ মেরুন।

হুয়ান ফেরান্দোর পদত্যাগের পর মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ পদে প্রত্যাবর্তন হয়েছে আন্তোনিও লোপেজ হাবাসের। তিনি বললেন, ফেরান্দো দলকে নিয়ে ভালোই কাজ করেছে। সাফল্য এসেছে। মাঝখানে একটু তাল কেটে গিয়েছিল। তবে এখন ফুটবলার চলে এসেছে। মনে রাখবেন, আমি কিন্তু ডার্বিতে কখনও হারিনি।
কার্লেস কুয়াদ্রাতের স্ট্র্যাটেজির সঙ্গে যে তাঁর লড়াই নয় তা উল্লেখ করে হাবাস বলেন, ডার্বিটা মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। মাঝ মরশুমে দায়িত্ব নেওয়াটা কঠিন। আমার পরিকল্পনা অনুযায়ী কিছু কাজ করতে হবে। আমি ১১ জনের দলে বিশ্বাস করি, এক-দুজনের উপর নয়। ডার্বিতে কেউই ফেভারিট নয়।
কালকের ডার্বিতে দেখা যেতে পারে মনবীর সিং, দীপক টাংরি, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, শুভাশিস বোস ও বিশাল কাইথের মতো ভারতীয় দলে খেলতে যাওয়া ফুটবলারদের। আশিস রাইয়ের চোট এখনও সারেনি। সাহাল আব্দুল সামাদ অনুশীলন শুরু করলেও ডার্বি খেলতে পারবেন কিনা স্পষ্ট নয়। তবে আনোয়ার আলি ফিট বলে জানা যাচ্ছে।
ইস্টবেঙ্গল দল নিয়ে হাবাস বললেন,ওদের দল সত্যিই অনেক গুছিয়ে নিয়েছে। সুপার কাপ জেতার জন্য অভিনন্দন। তবে আমাদের ফুটবলাররা সবাই জানেন ডার্বির গুরুত্ব। ভারতীয় ফুটবলারদের মানও অনেক বেড়েছে মোহনবাগান দলে। আমাদের দল যথেষ্টই ভালো। আমরা পরবর্তী ট্রফি জেতাতেই ফোকাস রাখছি।
বাঙালি তথা ভারতীয় হিসেবে সবচেয়ে বেশি ডার্বি খেলেছেন শুভাশিস বোস, যিনি আবার মোহনবাগান অধিনায়ক। তিনি সতীর্থদের ডার্বির গুরুত্ব বোঝাচ্ছেন। অনেকে আগেও কলকাতা ডার্বি খেলেছেন। শুভাশিস যেটা জোর দিয়ে বোঝাচ্ছেন তা হলো, এই ডার্বি জিতলে তা আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে মোটিভেট করবে।
শুভাশিসের কথায়, আমাদের দল এখন সংহত। ফুটবলাররা চলে এসেছেন। সকলেই ১০০ শতাংশ দিতে প্রস্তুত। ফলে ভালো ফলই করব। গত বছরও ওঠা-নামার পর আমরা চ্যাম্পিয়ন হয়েছি। মোহনবাগানের রক্তে রয়েছে ঘুরে দাঁড়ানো। অনেকে অনেক কথা বলছে ডার্বিতে মোহনবাগানকে নিয়ে। তারা হয়ত ফুটবলটা অনেক ভালো বোঝে। কিন্তু আমাদের কাজ পারফরম্যান্স করা। মাঠে যে ভালো খেলবে তারাই জিতবে। ওরাও জিততে নামবে আমরাও জিততে নামব। মাঠেই কথা হবে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটে নতুন ট্রেন্ড! দাড়ি কাটা থেকে রান্না, ভোটারদের মন জিততে নজিরবিহীন প্রচারে প্রার্থীরা












Click it and Unblock the Notifications