ISL 2023-24: ‘অচেনা’ জামশেদপুরই ভাবাচ্ছে কুয়াদ্রাতকে, জর্ডনের বিকল্প নিয়ে ধোঁয়াশা অব্যাহত
শনিবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে জয় দিয়েই আইএসএল অভিযান শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার সপ্তাহের শুরুতেই কলকাতার দ্বিতীয় দল আইএসএলে মাঠে নামছে। লাল হলুদ ব্রিগেডের প্রথম প্রতিপক্ষ পড়শি রাজ্যের ক্লাব জামশেদপুর এফসি।বিগত তিন বছরের ব্যর্থতার অন্ধকার পেরিয়ে নতুনভাবে শুরু করতে মরিয়া কার্লোস কুয়াদ্রাতের দল।
জামশেদপুর এফসি ডুরান্ড কাপে খেলতে এসেছিল ভাঙাচোড়া দল নিয়ে। কিন্তু আইএসএল অভিযান শুরুর আগে নিজেদের দলকে অনেকটাই শক্তিশালী করে নিয়েছে ইস্পাত নগরীর দলটি। ফলে কার্যত অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে আইএসএলের প্রথম ম্যাচ খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল।যদিও বিষয়টি তঁাকে ভাবালেও খুব বেশি গুরুত্ব দিতে নারাজ লাল হলুদ কোচ।

প্রতিপক্ষ দল প্রসঙ্গে কার্লোস কুয়াদ্রাত বলেন, 'সব দলেই কম বেশি কিছুনা কিছু পরিবর্তন হয়েছে। বর্তমান জামশেদপুর দল সম্পর্কে আমাদের কোনও ধারণা নেই। এটা হতেই আরে। কিন্তু আমরা আমাদের পরিকল্পনা অনুসারেই খেলব।এটা খুব বেশি সমস্যার হবে না।'
জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে চোটের জন্য নেই জর্ডন, জাতীয় দলের সঙ্গে থাকায় এই ম্যাচে স্প্যানিশ কোচ পাবেন না লালচুংলুঙ্গাকে। এই দুই জন বাদ দিলে দলে সব ফুটবলার ফিট। কার্ড সমস্যাও নেই। ফলে যারা আছে তাদের দিয়েই তিন পয়েন্ট তুলে আনাই লক্ষ্য কুয়াদ্রাতের।

চোটের জন্য আইএসএল থেকে ছিটকে গিয়েছেন জর্ডন। ফলে টুর্নামেন্ট শুরুর আগেই সমস্যায় লাল হলুদ ব্রিগেড। এখনও জর্ডনের কোনও বিকল্প ফুটবলারের নাম ঘোষণা করেনি ইমামি ইস্টবেঙ্গল। এই প্রসঙ্গে কার্লোস কুয়াদ্রাত বলেন, 'দ্রুত জর্ডনের বিকল্প পাওয়া কঠিন। দেখতে হবে আমাদের পছন্দ মতো ফ্রি ফুটবলার আছে কিনা। ক্লাব ম্যানেজেন্ট খোঁজ করছে জর্ডনের মানের ফুটবলার আনতে। কিন্তু বিষয়টি সময় সাপেক্ষ। তাই আমাদের মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে।'
ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্স হয়েছে লাল হলুদ ব্রিগেড। ডুরান্ডের পারফরম্যান্সই স্বপ্ন দেখাচ্ছে লাল হলুদ সমর্থকদের। কুয়াদ্রাতও চাইছেন ডুরান্ডের আত্মবিশ্বাস নিয়েই আইএসএলের প্রথম ম্যাচে মাঠে নামতে।

স্প্যানিশ কোচ বলেন, ' ডুরান্ডের পারফরম্যােন্স আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। আইএসএল একটা লম্বা লিগ, এখানে ধারাবাহিকতা বজায় রাখাই সব থেকে বড় চ্যালেঞ্জ সব দলের কাছে। ব্যাতিক্রম নয় আমরাও। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ।'
প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে কোচের সঙ্গে এসেছিলেন হরমনজ্যোত খাবড়া। দলের অন্যতম সিনিয়র ফুটবলার তিনি। খাবড়া বলেন, 'ইউটিলিটি ফুটবলার হিসেবে দল আমাকে যে জায়গায় খেলতে বলবে আমি সেখানেই খেলতে তৈরি।'
-
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা












Click it and Unblock the Notifications