ISL 2023-24: ওডিশা ম্যাচের আগে সমস্যায় ইস্টবেঙ্গল, রেফারিং নিয়ে কেন সাবধানী মন্তব্য কুয়াদ্রাতের?
চেন্নাইয়িনের বিরুদ্ধে জিতে মূল্য বান তিন পয়েন্ট সংগ্রহ করেছে ইস্টবেঙ্গল দল। ঘরের মাঠে এই জয়ের ফলে প্লে অফের লড়াইয়ে টিকে থাকল লাল হলুদ। আগামী বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে ওডিশা এফসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট পাওয়াই লক্ষ্য লাল হলুদ শিবিরের।
ওডিশা ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ লাল হলুদ শিবিরে। দুটি কার্ড দেখায় পরের ম্যাচে ডাগ আউটে বসতে পারবেন না কোচ কার্লোস কুয়াদ্রাত। একইসঙ্গে চারটি কার্ড দেখায় ওডিশা ম্যাচে খেলতে পারবেন না হিজাজি মাহেরও। ফলে লিগ টপারদের বিরুদ্ধে লড়াইয়ের আগে সমস্যা বাড়ল লাল হলুদের।

ম্যাচ শেষে রেফারিং প্রসঙ্গে সাবধানী সুরে কুয়াদ্রাত বলেন, 'আমি এই বিষয়ে বেশি কিছু বলব না। আমি পেশাদার কোচ। তাই আভ্যন্তরীণ বিষয়ে আমার মন্তব্য করা সঠিক নয়। আমার মন্তব্যের জন্য ক্লাবের জরিমানা করতে পারে ওরা। ফুটবলারদের জরিমানা হতে পারে, অথবা আমাকে কড়া শাস্তি দেবে।'
পরের ম্যাচে খেলতে পারবেন না হিজাজি। যদিও দলের নির্ভরযোগ্য বিদেশি না খেলতে পারলেও বাড়তি চাপ নিচ্ছেন না কুয়াদ্রাত। তাঁর কথায়, 'আমি যে দল হাতে পাবো সেই দলকে নিয়েই জয়ের রণকৌশল চূড়ান্ত করব। আমাদের প্লে অফের লড়াইয়ে থাকতে হলে সব ম্যাচ জিততে হবে। সেই লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে।'
জয়ের স্বস্তির মধ্যেই ক্লান্তির অস্বস্তি লাল হলুদ শিবিরে। আগামী বৃহস্পতিবারই পরের ম্যাচে খেলতে হবে লাল হলুদকে তাও অ্যাওয়ে ম্যাচে। ক্লান্তির মধ্যেই ওডিশা ম্যাচে তিন পয়েন্টকে পাখির চোখ করেছ ইস্টবেঙ্গল দল। চেন্নাইয়িন ম্যাচের গোলদাতা নন্দ কুমার জানিয়েছেন, 'ওডিশা ম্যাচে তিন পয়েন্ট পাওয়াই আমাদের লক্ষ্য, জানি আমাদের লড়াই কঠিন হবে কারণ ওডিশা লিগের শীর্ষে আছে, তবে আমরাও প্রস্তুত আছি।'
ঘরের মাঠে চেন্নাইয়িনকে হারানোর পর বেঙ্গালুরুকে টপকে পয়েন্ট তালিকায় উঠে এল আট নম্বরে। এখন ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট ইস্টবেঙ্গলের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications