ISL 2023-2024: মোহনবাগান এসজির বিরুদ্ধে ম্যাচের আগে বড় ধাক্কা কেরলের, দিতেই হবে ৪ কোটি টাকা জরিমানা

মোহনবাগান এসজির বিরুদ্ধে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে মাঠের বাইরে বড় ধাক্কা খেল কেরল ব্লাস্টার্স। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আইনী লড়াইয়ে হেরে গেলে দক্ষিণী ফুটবল ক্লাবটি। ফলে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে কেরল ব্লাস্টার্সকে।

গত মরশুমে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রেফারির ভুল সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঝপথে দলকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন কেরালা ব্লাস্টার্স হেড কোচ ইভান ভূকমানোবিচ। যদিও, রেফারি ক্রিস্টাল জন ও ম্যাচ কমিশনার অমিত ধরপের পক্ষ থেকে কেরল দলকে বার বার বুঝিয়ে মাঠে ফেরানোর উদ্যেগ নেওয়া হয়। যদিও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে কেরল দল। এই ঘটনার জন্য ফেডাৱেশনের শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে ৪ কোটি টাকার জরিমানা করা হয় কেরল দলকে।

ISL 2023-2024

ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) -তে আবেদন‌ করেন কেরল দল। কেরালা ব্লাস্টার্স এফসি একটি সেই মামলাতেও ধাক্কা খেল কারণ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) অনুমোদনের বিরুদ্ধে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) তাদের আপিল ব্যর্থ হয়েছে।

গত মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ম্যাচ চলাকালীন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে 'ওয়াকআউট' করার জন্য কেরালা ব্লাস্টার্সকে এখন এআইএফএফকে ৪ কোটি টাকা দিতে হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে এটি দিতে হবে। পাশাপাশি, এআইএফএফকে সেই অর্থটিও দিতে হবে যা মামলা করতে লেগেছে।

এরআগে আদালতেও মামলা করে কেরল দল। কিন্তু সেখানেও তারা ধাক্কা খায়। খেলার মাঝপথে দল তুলে নেওয়ায় আদালতও ভর্ৎসনা করে কেরল দলকে। শেষ ভরসা ছিল কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) কিন্তু সেখানেও ধাক্কা খেল কেরল দল।এরআগে আই লিগে মোহনবাগান দল তু‌লে নেওয়ায় কঠোর শাস্তির মুখে পড়তে হয়েছিল সবুজ মেরুনকে। তাদেরও মোটা অঙ্কের জরিমানা করে এআইএফএফ। এবার সেই একই শাস্তি পেল কেরল ব্লাস্টার্স দলও।

বুধবার সন্ধ্যায় আইএএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কের‌ল ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে মোহনবাগান এসজি। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে আছে সবুজ মেরুন। লিগ শিল্ড জয়ের দৌড়ে খানিকটা সুবিধা জনক জায়গায় আছে হাবাসের দল। যদিও কোনও রকম অঙ্ক কষতে নারাজ হাবাস।মোহনবাগান এসজি লিগ শীর্ষে থাকলেও কেরল ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচ নম্বরে। প্লে-অফের জন্য তাদের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+