নতুন বছরে নতুন ছন্দে ইস্টবেঙ্গল, ওড়িশাকে ৩-১ উড়িয়ে দিয়ে আইএসএলের প্রথম জয় লাল-হলুদের

নতুন বছরে নতুন ছন্দে ইস্টবেঙ্গল, ওড়িশাকে ৩-১ উড়িয়ে দিয়ে আইএসএলের প্রথম জয় লাল-হলুদের

নতুন বছরে নতুন ছন্দে এসসি ইস্টবেঙ্গল। জয় দিয়ে ২০২১-র নতুন বছর শুরু করল লাল-হলুদ ব্রিগেড। রবিবারের সুপার সান ডে ম্যাচে ওড়িশাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ৩ পয়েন্ট সংগ্রহ ইস্টবেঙ্গলের।

শুধু নাই নয় আইএসএলের মঞ্চে এই প্রথম কোনও প্রতিপক্ষকে ৩টি গোল দিয়ে ম্যাচ জিতল পিলকিংটনরা। ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে পিলকিংটন, মাঘোমা ও ব্রাইট এনোবাখারে গোল করেছেন। লিগে অষ্টম ম্যাচে এসে আইএসএলের প্রথম জয় পেল ইস্টবেঙ্গল।

নতুন বছরে নতুন ছন্দে ইস্টবেঙ্গল, ওড়িশাকে ৩-১ উড়িয়ে দিয়ে আইএসএলের প্রথম জয় লাল-হলুদের

টানা সাত ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে ইস্টবেঙ্গল বছরের প্রথম ম্যাচেই জয় পেল। গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে এদিন প্রথমার্ধেই ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করে যান এন্থনি পিলকিংটন (১২ মি) ও মাঘোমা (৩৯ মি)।

দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের হয়ে শেষ গোল করেন ব্রাইট এনখোবারে। ইস্টবেঙ্গলের জার্সিতে প্রথমবার মাঠে নেমে গোল করলেন এনখোবারে। শেষদিকে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ওড়িশা এফসির দিয়েগো মৌরিসি গোল করে ব্যবধান কমান।

এই জয়ের ফলে, ৮ ম্যাচ খেলে ৪ টে হার এবং তিনটে ড্র এবং এদিনের জয় সমেত ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ৬। এদিন ওড়িশাকে হারিয়ে ইস্টবেঙ্গল তাদের প্রথম জয় পেলেও পয়েন্ট টেবিলে তারা ১০ নম্বরে রয়েছে। ১১ নম্বরে রয়েছে ওড়িশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+