ISL 2021-2022 : শেষ মুহুর্তে জ্যাকিচাঁদকে তুলে চমক এসসি ইস্টবেঙ্গলের, দলে আরও নতুন মুখ

দলবদলের শেষ বেলায় জ্যাকিচাঁদ সিংকে লোনে তুলে নিল এসসি ইস্টবেঙ্গল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে লগ্নিকারী শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি নিয়ে বিরোধ মিটতেই আইএসএলের আগামী মরসুমের জন্য এসসি ইস্টবেঙ্গলের ঘর গোছানোর কাজ জোরকদমে চলছে। ট্রান্সফারের শেষবেলায় বিভিন্ন দল থেকে একের পর এক দক্ষ ফুটবলারকে লোনে তুলে চমক দিচ্ছে লাল-হলুদ। ডিফেন্ডার আদিল খান ও মিডফিল্ডার অমরজিৎ সিং কিয়ামের আগমনে রবি ফাওলার শিবিরের শক্তি বেড়েছে। রাইট উইংগার জ্যাকিচাঁদ সিংয়ের আগমনে দল যে আরও মজবুত হল, তা বলার অপেক্ষা রাখে না।

ISL 2021-2022 : শেষ মুহুর্তে জ্যাকিচাঁদকে তুলে চমক এসসি ইস্টবেঙ্গলের, দলে আরও নতুন মুখ

আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির থেকে এক বছরের লোনে জ্যাকিচাঁদ সিংকে নিয়েছে এসসি ইস্টবেঙ্গল। টুইটারে লাল-হলুদের তরফে এ খবর জানানো হয়েছে। গত আইএসএলে মুম্বই সিটি এফসি-র হয়ে আটটি ম্যাচ খেলা জ্যাকিচাঁদ জামশেদপুর এফসি-র হয়েও ১২টি ম্যাচ খেলেন। কেরিয়ারে ৯১টি আইএসএল ম্যাচ খেলা মণিপুরের জ্যাকি ১৩টি গোল করেছেন। গোল করিয়েছেন তার চেয়েও অনেক বেশি বার। ২০১৭ সালে লাল-হলুদের জার্সিতে মাঠ কাঁপাতে দেখা গিয়েছিল তাঁকে। এবার জ্যাকির পায়ের জাদুতে দলের অগ্রগতি অবশ্যম্ভাবী বলে মনে করেন এসসি ইস্টবেঙ্গল ফ্যানেরা। কলকাতায় ফিরতে পেরে উচ্ছ্বসিত জ্যাকি নিজের সেরাটা উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

অন্যদিকে এটিকে মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের এসসি ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা এখনও পরিপূ্র্ণতা লাভ করেনি। সূত্রের খবর, লাল-হলুদের তরফে অরিন্দমকে দেড় কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। এদিকে আগামী আইএসএল মরসুমে যে তিনি এটিকে মোহনবাগানেই খেলবেন, তা জানিয়ে দিয়েছেন উইংগার প্রবীর দাস। তাঁর এসসি ইস্টবেঙ্গলে সই করার যে জল্পনা তৈরি হয়েছিল, এক ফেসবুক পোস্টে তা নিজেই খারিজ করেছেন প্রবীর।

দলবদলের শেষলগ্নে ভারতীয় ফুটবল দলের ডিফেন্ডার আদিল খানকে এফসি গোয়া থেকে লোনে নিয়েছে লাল-হলুদ। প্রায় দেড় বছর হায়দারাবাদ এফসি-র জার্সিতে কাটানোর পর গত জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে লোনে এফসি গোয়াতে গিয়েছিলেন আদিল। গত আইএসএলের শেষ পাঁচ ম্যাচে সেন্টার ব্যাককে গোয়ার জার্সিতে মাঠে নামতে দেখা গিয়েছিল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এফসি গোয়ার জার্সিতে আদিলের পারফরম্যান্স ফুটবল প্রেমীদের মন জয় করেছে।

এসসি ইস্টবেঙ্গলে সই করেছেন অমরজিৎ সিং কিয়াম। ভারতের অনূর্ধ্ব ১৭ ফুটবল দলের হয়ে বিশ্বকাপ খেলা এই তরুণ মিডফিল্ডার কলকাতার ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত। লাল-হলুদের জার্সিতে সেরাটা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন ইন্ডিয়ান অ্যারোজের প্রাক্তন ফুটবলার। দলবদলের শেষলগ্নে সেমবই হাওকিপ সহ বেশ কয়েকজন তরুণ তারকাকে দলে নিয়েও চমক দিয়েছে লাল-হলুদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+