পেনাল্টিতে হায়দরাবাদকে হারিয়ে আইএসএল অভিযান শুরু চেন্নাইয়িন এফসির
হায়দরাবাদকে হারিয়ে আইএসএল অভিযান এবছরের মতো শুরু করল চেন্নাইয়িন এফসি। ম্যাচের ৬৬ মিনিটের মাথায় ভ্লাদিমির কোমান পেনাল্টি মেরে দলকে এগিয়ে দেন। সেই গোল হায়দরাবাদ শোধ করতে পারেনি। এমনকী চেন্নাইয়িনও গোলের মুখ খুলতে পারেনি।

এদিন খেলা ধরে রেখেছিল হায়দরাবাদ। বল পজেশনেও অনেকটা এগিয়ে ছিল। এমনকী চেন্নাইয়িনের চেয়ে দ্বিগুণ পাসও খেলে হায়দরাবাদ। তবে শেষ অবধি জয় আসেনি। পেনাল্টি থেকে গোল করে পয়েন্ট নিয়ে চলে গেল চেন্নাইয়িন এফসি। হায়দরাবাদের হিতেশ শর্মা চেন্নাইয়িন অধিনায়ক অনিরুদ্ধ থাপাকে বক্সে ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।

এদিন জয়ের ফলে চেন্নাইয়িন এফসি ৩ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় তিনে রইল। প্রথম তিনটি স্থানে যথাক্রমে রয়েছে মুম্বই সিটি, এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু।
গত মরশুমে হায়দরাবাদ ২০ ম্যাচে ৬টি জয়, ১১টি ড্র করে ২৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ৫ নম্বরে শেষ করে। অন্যদিকে চেন্নাইয়িন এফসি ২০ ম্যাচে মাত্র ৩টি জয়, ১১টি ড্র করে লিগ তালিকায় ৮ নম্বরে শেষ করে। পয়েন্ট ছিল মাত্র ২০।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications