জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে আইএসএলে পয়েন্টের খাতা খুলল এসসি ইস্টবেঙ্গল
আইএসএলে প্রথম পয়েন্ট ঘরে তুলল এসসি ইস্টবেঙ্গল। এদিন জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ইস্টবেঙ্গল চার ম্যাচ খেলে এই প্রথম একটি পয়েন্ট ঘরে তুলল। এর ফলে ইস্টবেঙ্গল অবশ্য লিগ তালিকায় সবার শেষে ১১ তম স্থানেই থাকল। অন্যদিকে জামশেদপুর এক পয়েন্ট পেয়ে তালিকায় পঞ্চম স্থানে উঠে এল।

ইস্টবেঙ্গলের কাছে এই ড্র অবশ্যই সন্তোষজনক। কারণ ২৪ মিনিটের মাথায় লাল-হলুদের খেলোয়াড় ইউজেনেসন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। অন্যদিকে ম্যাচের ৯২ মিনিটের মাথায় জামশেদপুরের রেন্থেলেই লাল কার্ড দেখেন।
ম্যাচের ২৯ মিনিটের মাথায় জামশেদপুর গোলের দারুণ সুযোগ পেয়ে গিয়েছিল। ৩৮ মিনিটের মাথায়ও বল গোলপোস্টে লেগে ফেরত আসে। ৪১ মিনিটের মাথায় জামশেদপুর ফের সুযোগ পেয়ে গিয়েছিল। ফ্রি কিক থেকে সেটপিস মুহূর্ত তৈরি হলে ইস্টবেঙ্গলের গোলরক্ষক শঙ্কর তা বাঁচিয়ে দেন।
ম্যাচের ৬১ মিনিটে শঙ্কর রায় চোট পেয়ে বেরিয়ে গেলে গোলরক্ষকের দায়িত্ব নিয়ে মাঠে নামেন দেবজিত মজুমদার। ৮৩ মিনিটের মাথায় একটি সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। তবে গোল আসেনি। ৯২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লালকার্ড দেখেন জামশেদপুরের রেন্থেলেই। শেষ অবধি দুই দল গোলহীন ড্র করে ম্যাচ শেষ করে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications