আইএসএল ২০২০-২১ : জামশেদপুর এফসি-র বিরুদ্ধে কেমন দল নিয়ে মাঠে নামতে পার এসসি ইস্টবেঙ্গল

আইএসএল ২০২০-২১ : জামশেদপুর এফসি-র বিরুদ্ধে কেমন দল নিয়ে মাঠে নামতে পার এসসি ইস্টবেঙ্গল

বৃহস্পতিবার আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসি-র মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। টুর্নামন্টের প্রথম তিন ম্যাচ হেরে বসে থাকা লাল-হলুদের কাছে এই ম্যাচ কার্যত মরণ-বাঁচনের। ফলে দলে বেশকিছু পরিবর্তন ঘটাতে পারেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার। সেই মতো পরিকল্পনাও বেঁধে ফেলেছেন লাল-হলুদ প্রশিক্ষক। কেমন হতে পারে এসসি ইস্টবেঙ্গলের প্রথম একাদশ, দেখে নেওয়া যাক।

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ

দেবজিৎ মজুমদার (গোলরক্ষক), শেহনাজ সিং, স্কট নেভিল, মহম্মদ ইরশাদ, নারায়ণ দাস, ওয়াহেংবাম আনগৌসানা, মাটি স্টেইনম্যান, এগুয়েনসন লিংডো, আন্টোনি পিলকিংটন, সিকে বিনীথ, জ্যাকুয়াস মাঘোমা।

কী কী পরিবর্তন করা হতে পারে

কী কী পরিবর্তন করা হতে পারে

নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আত্মঘাতী গোল দেওয়া সুরচন্দ্র সিং-কে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে বসাতে পারেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার। পরিবর্তে এগুয়েনসন লিংডোকে প্রথম একাদশে খেলানো হতে পারে। বলবন্ত সিংয়ের পরিবর্তে সিকে বিনীথকে খেলাতে পারে লাল-হলুদ।

লাল-হলুদের ছক

লাল-হলুদের ছক

নর্থইস্ট ইউনাইটেডের মতো বৃহস্পতিবারের ম্যাচেও ৩-৪-৩ ফর্ম্যাটে দল সাজাতে পারেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার। প্রয়োজনে সেই ছক পরিবর্তনও করতে পারেন তিনি।

জামশেদপুরের সম্ভাব্য একাদশ

জামশেদপুরের সম্ভাব্য একাদশ

রেহনেশ পারাম্বা (গোলরক্ষক), পিটার হার্টলে, স্টিফেন এজে, রিকি লালাওমাওমা, লালডিনলিয়ানা রেন্থলই, আইতোর মনরয়, জ্যাকিচাঁদ সিং, মোবাশির রহমান, নেরিজাস ভালসকিস, অ্যালেক্স, উইলিয়াম লালনুনফেলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+