আইএসএল ২০২০-২১ : হাড্ডাহাড্ডি প্রথমার্ধে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে ওড়িশা এফসি
আইএসএল ২০২০-২১ : কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ওড়িশা এফসি
আইএসএল তালিকার নিচের দিকে থাকা কেরালা ব্লাস্টার্স ও ওড়িশা এফসি-র মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধ হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে ওঠে। ২-১ গোলে এগিয়ে রয়েছে ওড়িশা। সঙ্গে একাধিক গোলের সুযোগ তৈরি করে নিজেদের ম্যাচ জয়ের দাবিদার হিসেবে তুলে ধরেছে। দ্বিতীয়ার্ধে কেরল ও ওড়িশার মধ্যে আরও দুর্দান্ত লড়াই দেখার অপেক্ষায় দেশের ফুটবল মহল।

এখনও পর্যন্ত টুর্নামেন্টে ৮ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দশম স্থানে অবস্থান করছে কেরালা ব্লাস্টার্স। মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে কিবু ভিকুনার দল। অন্যদিকে তালিকার সর্বশেষ অর্থাৎ একাদশ স্থানে থাকা ওড়িশা এফসি আট ম্যাচ খেলে ২ পয়েন্ট অর্জন করতে পেরেছে। আইএসএলে এখনও একটিও ম্যাচ জিততে পারেনি তারা। ফলে আজকের ম্যাচ জিততে মরিয়া ওড়িশা। অন্যদিকে আজ জিতে এসসি ইস্টবেঙ্গলকে টপকে লিগ তালিকার নবম স্থানে উঠতে বদ্ধপরিকর কেরল।
শুরু থেকেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। লাগাতার আক্রমণ ও প্রতি-আক্রমণে উঠতে থাকে দুই দল। প্রথম ৫ মিনিটের মধ্যেই আক্রমণের ঝড় ওঠে। সাত মিনিটের মাথায় জর্ডন মারের সুযোগ সন্ধানী গোলে এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স। ২২ মিনিটে জ্যাকসন সিংয়ের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে ওড়িশা এফসি। ৪২ মিনিটে জেরির দুর্দান্ত ফ্রি কিক থেকে গোল দিয়ে ওড়িশাকে এগিয়ে দেন অধিনায়ক স্টিভেন টেলর।
ম্যাচের প্রথমার্ধে ৫৮ শতাংশ বলের নিয়ন্ত্রণ থাকে ওড়িশা এফসির পক্ষে। ৪২ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে কেরালা ব্লাস্টার্স। গোলমুখে ১১টি শট মেরেছে ওড়িশা। ৯টি শট মেরেছে কেরল।












Click it and Unblock the Notifications