আইএসএলে ফের গোয়ার মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল, কে কাকে শক্তি ও পরিসংখ্যানে টেক্কা দেবে?

আইএসএলে ফের গোয়ার মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল, কে কাকে শক্তি ও পরিসংখ্যানে টেক্কা দেবে?

আইএসএলের দ্বিতীয় লিগ পর্বে শক্তিশালী এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। প্রথম লেগে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যক্ষ করেছিল ফুটবল মহল। এবারও দুই দল একে অপরকে ছেড়ে কথা বলবে না বলে ধরে নেওয়া যায়। কারণ ম্যাচ জিততে মরিয়া থাকবে এসসি ইস্টবেঙ্গল ও এফসি গোয়া। তার আগে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান দেখে নেওয়া যাক। শক্তিতে এগিয়ে কোন দল, তাও দেখে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

এই প্রথমবার আইএসএলে অংশ নিয়েছে এসসি ইস্টবেঙ্গল। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত একবার এফসি গোয়ার মুখোমুখি হয়েছে লাল-হলুদ। ওই ম্যাচে পাঁচ জন ডিফেন্ডারকে কাটিয়ে বিশ্বমানের গোল দিয়েছিলেন এসসি ইস্টবেঙ্গলের নাইজেরিয়ান স্ট্রাইকার ব্রাইট এনবোখারে। যদিও সেই গোলের ব্যবধান ধরে রাখতে পারেনি কলকাতার দল। ১-১ গোলে শেষ হয়েছিল ম্যাচ।

পয়েন্ট টেবিলে অবস্থান

পয়েন্ট টেবিলে অবস্থান

চলতি আইএসএলে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে এফসি গোয়া। পাঁচটি ম্যাচ জিতেছে এডু বেদিয়ার দল। ২০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে গোয়া। চলতি টুর্নামেন্টে ১৩টি ম্যাচ খেলেছে এসসি ইস্টবেঙ্গলও। তারা মাত্র দুটি ম্যাচ জিতেছে। ১২ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দশম স্থানে অবস্থান করছে রবি ফাওলারের দল।

সর্বাধিক গোল

সর্বাধিক গোল

এফসি গোয়ার হয়ে এখনও পর্যন্ত সর্বাধিক ৯ গোল করেছেন ইগর আনগুলো। টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোলের মালিক এই স্প্যানিশ স্ট্রাইকারই। চলতি টুর্নামেন্টে দলগতভাবে এফসি গোয়ার মোট গোল সংখ্যা ১৮। অন্যদিকে এসসি ইস্টবেঙ্গলের হয়ে সবচেয়ে বেশি তিনটি করে গোল করেছেন জ্যাকুয়াস মাঘোমা ও মাট্টি স্টেইনম্যান। টুর্নামেন্টে দলগতভাবে ১১টি গোল করেছেন লাল-হলুদ।

সেভ ও ক্লিনশিট

সেভ ও ক্লিনশিট

চলতি আইএসএলে এখনও পর্যন্ত দুটি ক্লিনশিট হাসিল করেছে এফসি গোয়া। তিনটি ক্লিনশিট হাসিল করেছে এসসি ইস্টবেঙ্গল। টুর্নামেন্টে সর্বাধিক ৪৫টি সেভ রয়েছে লাল-হলুদ গোলরক্ষক দেবজিৎ মজুমদারের নামের পাশে। গোলমুখে ১৯টি শট বাঁচিয়েছেন এফসি গোয়ার গোলরক্ষক মহম্মদ নওয়াজ।

পাল্লা ভারী কোন দলে

পাল্লা ভারী কোন দলে

পয়েন্ট ও পরিসংখ্যানে এফসি গোয়া যে এসসি ইস্টবেঙ্গলের থেকে কিছুটা এগিয়ে রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে গত ম্যাচের মতো এবারও শক্তিশালী গোয়াকে যে লাল-হলুদ বেগ দিতে পারে, তাও মেনে নিচ্ছেন ফুটবল প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+