অনূর্ধ্ব ১৭ যুব ফুটবল বিশ্বকাপের কিছু স্মরণীয় পরিসংখ্যান যা ফুটবলপ্রেমী হিসাবে জানতেই হবে
ভারতে এই প্রথমবার বসেছে বিশ্ব ফুটবলের আসর। একনজরে জেনে নেওয়া যাক এই টুর্নামেন্ট নিয়ে বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য।
ভারতে এই প্রথমবার বসেছে বিশ্ব ফুটবলের আসর। আয়োজক দেশ হিসাবে প্রথমবার অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ খেলছে ভারত। শুধু তাই নয়, এই প্রথম ফিফা আয়োজিত কোনও বিশ্ব ফুটবলের টুর্নামেন্ট খেলছে ভারত। এর আগে ফুটবলের এত বড় টুর্নামেন্ট না ভারতে হয়ে না ভারত তাতে অংশ নিয়েছে। ফলে এদেশের ফুটবলপ্রেমী জনতার কাছে যেমন বিশ্ব ফুটবলের আগামিদিনের তারকাদের সামনে থেকে দেখার সুযোগ রয়েছে, তেমনই ফুটবলকে এদেশে জনপ্রিয় করার এর চেয়ে ভালো সুযোগ আর কিছু হতে পারে না। একনজরে জেনে নেওয়া যাক এই টুর্নামেন্ট নিয়ে বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য। [আরও পড়ুন : ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ নিয়ে খুঁটিনাটি তথ্য]

কোন বছরে কতগুলি করে গোল
১৯৮৫ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে প্রথম বছরে গোল হয় ৯১টি। এরপরে ১৯৮৭ সালে ৮২টি, ১৯৮৯ সালে ৭৭টি, ১৯৯১ সালে ৮১টি, ১৯৯৩ সালে ১০৭টি, ১৯৯৫ সালে ৮৪টি, ১৯৯৭ সালে ১১৭টি, ১৯৯৯ সালে ৯৩টি, ২০০১ সালে ১০২ টি, ২০০৩ সালে ১১৭টি, ২০০৫ সালে ১১১টি, ২০০৭ সালে ১৬৫টি, ২০০৯ সালে ১৫১টি, ২০১১ সালে ১৫৮টি, ২০১৩ সালে ১৭২টি, ২০১৫ সালে ১৫১টি।

কোন বছর কোন দেশে বিশ্বকাপের আসর
১৯৮৫ সালে চিনে, ১৯৮৭ সালে কানাডায়, ১৯৮৯ সালে স্কটল্যান্ডে, ১৯৯১ সালে ইতালিতে, ১৯৯৩ সালে জাপানে, ১৯৯৫ সালে ইকুয়েডরে, ১৯৯৭ সালে মিশর, ১৯৯৯ সালে নিউজিল্যান্ডে, ২০০১ সালে ত্রিনিদাদ ও টোবাগোয়, ২০০৩ সালে ফিনল্যান্ডে, ২০০৫ সালে পেরুতে, ২০০৭ সালে দক্ষিণ কোরিয়ায়, ২০০৯ সালে নাইজেরিয়ায়, ২০১১ সালে মেক্সিকোয়, ২০১৩ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে ও ২০১৫ সালে চিলেতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আসর বসেছিল।

সবচেয়ে বড় ব্যবধানে জয়
১৯৯৭ সালে নিউজিল্যান্ডকে ১৩-০ ব্যবধানে হারিয়ে দেয় স্পেন। ১৯৯৩ সালে নাইজেরিয়া ৮-০ ব্যবধানে হারিয়ে দেয় কানাডাকে। ২০০৩ সালে ফিনল্যান্ডকে ৯-১ ব্যবধানে হারায় কলম্বিয়া। ১৯৮৭ সালে তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন ৭-০ ব্যবধানে হারিয়ে দেয় মেক্সিকোকে। ১৯৯৭ সালে ব্রাজিল ৭-০ ব্যবধানে হারায় অস্ট্রিয়াকে।

সর্বোচ্চ গোলদাতা
২০১৫ সালে এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হন ভিক্টর ওসিমহেন। নাইজেরিয়ায় এই খেলোয়াড়ই এই টুর্নামেন্টের ইতিহাসে একটি টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন। তারপরে রয়েছেন আইভরি কোস্টের সুলেমান কৌলিবালি। ২০১১ সালে তিনি ৯টি গোল করেন। ২০০১ সালে ফ্রান্সের সিনামা পোঙ্গোয়ে-ও ৯টি গোল করেছেন। এরপরে রয়েছেন মার্কেল উইটজেক। পশ্চিম জার্মানির হয়ে ১৯৮৫ সালে ৮টি গোল করেন তিনি।

অনূর্ধ্ব ১৭ খেলে ফিফা বিশ্বকাপ জিতেছেন
বিভিন্ন দেশের বহু খেলোয়াড় রয়েছেন যারা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলে পরে দেশের হয়ে ফিফা বিশ্বকাপে খেলে সাফল্য পেয়েছেন। এমন কয়েকজন হলে টনি ক্রুস (জার্মানি), মারিও গোৎসে (জার্মানি), ইমানুয়েল পেটিট (ফ্রান্স), রোনাল্ডিনহো (ব্রাজিল), বুফোঁ (ইতালি), আলেসান্দ্রো দেল পিয়েরো (ইতালি), ফ্রান্সিস তোত্তি (ইতালি), ইকের কাসিয়াস (স্পেন), সেস ফ্র্যাব্রেগাস (স্পেন), আন্দ্রে ইনিয়েস্তা (স্পেন), ফের্নান্দো তোরেস (স্পেন), জাভি (স্পেন)।
(ছবি সৌজন্যে ফিফা)
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications