Intercontinental Cup: চ্যাম্পিয়ন ভারত, সাফ কাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল সুনীল ব্রিগেড
ইন্টার কন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন ভারত। রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে লেবাননকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল সুনীল ব্রিগেড। সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাড়তি আত্মবিশ্বাস ভুবনেশ্বর থেকে নিয়েই বেঙ্গালুরু যাচ্ছেন সুনীলরা।
ফিফা ক্রম তালিকায় ভারতের স্থান ১০১-এ সেখানে লেবানন রয়েছে ৯৯তম স্থানে। একদিন আগেই এই লেবানন দলের বিরুদ্ধে আটকে গিয়েছিল ভারত। তাই রবিবারের ম্যাচে শুরুতেই গোল তুলে নিতে চেয়েছিলেন ভারতীয় দলের কোচ ঈগর স্টিমাচ।

ম্যাচের শুরু থেকেই লেবাননের রক্ষণকে চাপে রাখতে শুরু করে ভারতীয় ফুটবলাররা। বিশেষ ছাংতে, সামাদ, আশিকরা বিপক্ষের পেনাল্টি বক্সে বার বার হানা দেয়। প্রথমার্ধে ভারতের আক্রমণ গুলি ছিল বাঁ প্রান্ত কেন্দ্রিক। মূলক আশিক এবং সাদাম জুটিই ছিলেন আক্রমণ তৈরির কাণ্ডারি। কিন্তু লেবাননের বক্সে উঠলেও সেই আক্রমণ পরিণতি পাচ্ছিল না। পেনিট্রেটিভ জোনে গিয়েই আটকে যাচ্ছিলেন সুনীল ছেত্রীরা।

অন্যদিকে পাল্টা কাউন্টার অ্যাটাকই অস্ত্র ছিল লেবালনের। বার বারই পাল্টা আক্রমণে এসে ভারতীয় দলের রক্ষণকে চাপে ফেলার রণকৌশল নেয় লেবানন। এরইমধ্যে দুটি সুযোগও তৈরি করে তাঁরা। কিন্তু গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধুর তৎপরতায় ব্লু ব্রিগেডের দুর্গ অক্ষতই থাকে। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূণ্যভাবেই।
.@lzchhangte7 ’s dribbling and crossing 🤝🏾 @chetrisunil11’s goal scoring prowess
— Indian Football Team (@IndianFootball) June 18, 2023
A match made in heaven 💙🇮🇳#BlueTigers 🐯 #INDLBN ⚔️ #HeroIntercontinentalCup 🏆 #IndianFootball ⚽️ pic.twitter.com/xNHX4yqtnr
তবে প্রথম ৪৫ মিনিটে বল পজিশনে এগিয়ে ছিল ভারতই। ভারত ৫৭ শতাংশ বলের দখল ছিল সামাদ-আশিকদের কাছেই। শট নেওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিল লেবানন। ভারত যেখানে ৩টি শট নেয়, লেবাননের সংখ্যা সেখানে ৭।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বদলে গেল ভারতীয় দলের খেলা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুনীল ম্যাজিক। নিখিল-ছাংতে-সুনীল অনবদ্য তালমিলে প্রথম গোল পেল ভারত। নিখিলের টাচ থেকে বক্সে ঢুকে লেবাননের রক্ষণকে বোকা বানিয়ে ক্রস বাড়ান ছাংতে। এই পাস থেকে সুনীল নিজের অভিজ্ঞতা দিয়ে সেই বলে গোল করতে ভুল করেননি। ১-০ এগিয়ে যায় ভারত। আন্তর্জাতিক ফুটবলে সুনীলের ৮৭তম গোল।

Incredible assist for the first goal ☑️
— Indian Football Team (@IndianFootball) June 18, 2023
Attentive in the box and a calm finish for the second goal ☑️
What a second half @lzchhangte7 is having 😍🔥💙
Watch Live on @StarSportsIndia, @DisneyPlusHS and @officialjiotv! 📺#BlueTigers 🐯 #INDLBN ⚔️ #HeroIntercontinentalCup 🏆 pic.twitter.com/LVMY6wFmLs
এরপর বাকিটা সময় রক্ষণকে জমাট রেখেই জয় তুলে নেয় ভারত। ১৯৭৭ সালের পর আবার লেবাননকে হারাল ভারত। ম্যাচের সেরা হলেন ছাংতে।
#HeroIntercontinentalCup 2023 CHAMPIONS 😍🔥💪🏽
— Indian Football Team (@IndianFootball) June 18, 2023
YOUR #BLUETIGERS 💙🇮🇳#IndianFootball ⚽️ #INDLBN ⚔️ pic.twitter.com/e55KRXUmWy
২০১৮ সালে প্রথমবার আয়োজনের বছরেই কেনিয়াকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপরের বার অবশ্য সুনীলদের স্থান ছিল চতুর্থ। চ্যাম্পিয়ন হয়েছিল উত্তর কোরিয়া। মহানদীর তীরে ফের কাপ উঠল ভারতের হাতে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications