ইন্ডিয়ান সুপার লিগ, ১০ জনের এটিকে-কে হারিয়ে দিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি

ইন্ডিয়ান সুপার লিগ ২০১৮-১৯-এ এটিকে বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের রিপোর্ট।

ঘরের মাঠে দ্বিতীয় ম্য়াচেও হারল এটিকে। বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে ১-০ গোলে পরাজিত হল তারা। সেনা রালতে লাল কার্ড দেখায় ১০ জন হয়ে যাওয়া এটিকের বিরুদ্ধে ৮৯ মিনিটে একমাত্র গোলটি করেন রাওলিন বোর্গেস।

ইন্ডিয়ান সুপার লিগ, ১০ জনের এটিকে-কে হারিয়ে দিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি

এদিন কেরলের বিরুদ্ধে খেলা দলটিই অপরিবর্তিত রেখেছিলেন এটিকের কোচ স্টিভ কপেল। তবে এদিন এটিকে নেমেছিল ৪-৪-২ ফর্মেশনে। লাঞ্জারোতে ও বলবন্ত সিংকে রাখা হয় আক্রমণে।

অপরদিকে এলকো শাতোরি, দলে একটি পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন। নর্থ ইস্টের প্রথম ম্যাচে চোট পেযেছিলেন কিগান পেরেরা। এদিন তাঁর জায়গায় লেফট ব্যাকে খেলেন রবার্ট তাল্থতামুয়ানা।

ম্যাচ শুরু হয়েছিল অত্যন্ত ঘুমপাড়ানি ভঙ্গীতে। দুইদলের কেউই সেভাবে আক্রমণে আসছিল না। ৩০ মিনিট অবধি ঘর গোছানোতেই ব্যস্ত থাকায় কোনও দলই কোনও ভাল সুযোগ তৈরি করতে পারেনি। কিন্তু এরপরই ক্রমে উত্তেদনা বাড়তে থাকে। নর্থ ইস্টের নিখিল কদমকে একটি বিশ্রী ফাউল করে ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যান এটিকের ফুটবলার সেনা রালতে।

এর ৫ মিনিটের মাথাতেই ম্যাচের প্রথম সুযোগ এসেছিল নর্থ ইস্টের সামনে। ওগবেচে ও গায়েগো এটিকে বক্সের সামনে ওয়ান-টু পাস খেলে এগিয়ে এসেছিলেন। সেখান থেকে ডানপ্রান্তে রিদিম লাংকে বল বাড়ান ওগবেচে। লাং নিচু করে বক্সের মধ্যে ক্রস ভাসিয়েছিলেন ওগবেচের জন্য। কিন্তু তা গোলে পাঠাতে পারেননি নাইজেরিয় ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে ৩-৫-২ ছকে চলে যায় নর্থ ইস্ট। ডিফেন্সিভ মিডফিল্ডার হোসে লিউডোকে নামিয়ে আনা হয় সেন্ট্রাল ডিফেন্ডারের ভূমিকায়। দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময়টাই প্রাধান্য ছিল নর্থ ইস্টের। এটিকের প্রায় সব ফুটবলারই ব্যাস্ত ছিলেন নিজেদের অর্ধেই। এর মাঝেও দুই -একবার প্রতি আক্রমণে গোলের সুযোগ তৈরি করেছিল এটিকে, কিন্তু কাজের কাজটা করতে পারেনি।

উল্টোদিকে মুহূর্মুহূ আক্রমণ শানাচ্ছিল নর্থ ইস্ট। তার পুরষ্কার মেলে একেবারে ম্যাচের শেষ সময়ে। ৮৯ মিনিটে গায়েগোর তোলা কর্নার কিকে মাথা ছুঁইয়ে গোল করে যান বোর্গেস। তবে এদিন কিন্তু স্টিভ কপেলের দলের লড়াইয়ের প্রশংসা করতেই হবে। ৬০ মিনিট তারা ১০ জনে খেলে নর্থ ইস্টকে প্রায় আটকে দিয়েছিল। কিন্তু পর পর দুই ম্যাচ হেরে লিগে আপাতত সব দলের নিচেই থাকল এটিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+