Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL 2023-24: কলকাতায় হবে আইএসএল ফাইনাল? চূড়ান্ত ঘোষণা করে দিল এফএসডিএল

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আইএসএলের সেমিফাইনাল পর্ব। প্রথম সেমিফাইনালের প্রথম লেগে ওডিশার ঘরের মাঠে খেলতে নামছে মোহনবাগান এসজি। সেমিফাইনাল পর্ব শুরুর দিনেই আইএসএল ফাইনালের ভেন্যু ঘোষণা করে দিল এফএসডিএল।

কোথায় হবে আইএসএল ফাইনা।ল? মোহনবাগান এসজি লিগ শিল্ড জয়ের পর থেকেই কলকাতার নামই প্রবলভাবে ভেসে উঠে ফাইনাইলের সম্ভাব্য ভেন্যু হিসাবে। কলকাতাতেই হতে পারে আইএসএল ফাইনাল কিন্তু তার জন্য‌ মোহনবাগানকে ফাইনালের টিকিট নিশ্চিত করতে হবে। মঙ্গলবার আইএসএল লিগ কমিটির পক্ষ থেকে ফাইনালেের ভেন্যু নিয়ে চূড়ান্ত ঘোষণা করা হয়েছে।

ISL 2023-24

আইএসএল ফাইনালের ভেন্যু এখনও জানা যাবে কারণ দুই ফাইনালিস্ট দলের মধ্যে যারা লিগের তালিকায় উপরের দিকে থাকবে তাদের হোম ভেন্যুতে ফাইনাল হবে। অর্থ্যাত এক্ষেত্রে সম্ভাব্য তিন ভেন্যু হল কলকাতা, মুম্বই, গোয়া। কারণ সেমিফাইনালের চার দলের মধ্যে এই তিন দলই ক্রম তালিকায় উপরে ছিল, ওডিশা ফাইনাালে উঠলেও তারা ঘরের মাঠে খেলতে পারবে না।অর্থ্যাত মোহনবাগান উঠলে প্রতিপক্ষ যেই হোক খেলা হবে কলকাতাতেই।

এবার আইএসএলের শিল্ড চ্যাম্পিয়নের দিনই মোহনবাগান সমর্থকরা দেখিয়ে দিয়েছে ভিড় কাকে বলে। ৬৫ হাজারের যুবভারতী প্রায় কানায় কানায় ভর্তি করে দিয়েছিলেন তাঁরা।

এবারে আইএসএলে মোহনবাগানএসজিএবং মুম্বই সিটি এফসি প্রথম দুইয়ের মধ্যে শেষ করায় সরাসরি আইএসএলের সেমিতে খেলছে তাঁরা। মঙ্গলবার আওয়ে ম্যাচে বাগানের প্রতিপক্ষ ওড়িশা এফসি। বুধবার মুম্বই ম্যাচ খেলবে গোয়ার সঙ্গে।

কাকতালীয় হলেও আরও একটি বিষয় হল,মোহনবাগানকে যদি ফাইনালে তুলে চ্যাম্পিয়ন করতে পারেন, তাহলে স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস ইতিহাসে নাম লেখাবেন। কারণ তিনি দশ বছর আগেও কোচ হিসেবে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিলেন। দশ বছরের পূর্তিতেও কোচ হিসেবে আইএসএল চ্যাম্পিয়ন হবেন।

২০১৪ সালে আইএসএলের উদ্বোধন হয়েছিল যুবভারতীতে। কিন্তু ফাইনাল কখনও কলকাতায় হয়নি। আইএসএলের দশম বর্ষ স্মরণীয় করে রাখতেই আয়োজকদের ভাবনায় রয়েছে কলকাতা। আইপিএলের মতোই আইএসএলের ফাইনাল ম্যাচেও সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে। থাকতে পারেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমাররা। গান গাইতে পারেন অভিজিৎ, সুনিধি চৌহানরা।

কিছুদিন আগে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে প্রায় ৬১ হাজারের মতো সমর্থক হাজির হয়েছিল যুবভারতীতে। যা ডার্বি ম্যাচ ছাড়া ভারতীয় ফুটবলে রেকর্ড। ফাইনালে মোহনবাগান উঠলে দর্শকদের সংখ্যাটা মুম্বই সিটি এফসি ম্যাচের মতোই হবে এটা এতদিনে প্রমাণিত। তাই আইএসএলের দশম বর্ষ পূর্তির ফাইনালকে স্মরণীয় করে রাখার জন্য কলকাতাতেই ফাইনালটা করার ইচ্ছ্বা সংগঠকদের। কিন্তু তার জন্য দিমিত্রিদের ফাইনালে উঠতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+