AFC Asaian Cup: শনিবার থেকে সুনী‌লদের এশিয়ান কাপে যাত্রা শুরু, এক নজরে দেখে নিন ভারতের অতীত পারফরম্যান্স

বছরের শুরুতেই ফুটবলের মেগা ইভেন্ট। ১৩ জানুয়ারি এএফসি এশিয়ান কাপে অভিযান শুরু করবে ভারত। প্রথম ম্যাচে ব্লু ব্রিগেডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৮ জানুয়ারি অর্থ্যাত শনিবার দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ উজবেকিস্তান, ২৩ জানুয়ারি গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারত খেলবে সিরিয়ার বিরুদ্ধে। এই নিয়ে পঞ্চমবার এশিয়ার ফুটবলের সেরা মঞ্চে অংশ নিচ্ছে ভারত। এই প্রতিযোগিতায় ভারতীয় দলের অতীত পারপরম্যান্স তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এই প্রথম ভারত এশিয়ান কাপের পর পর দুটি সংস্করণের জন্য যোগ্যতা অর্জন করছে। সুনীল ছেত্রীর নেতৃত্বে ভারতীয় দল এই নিয়ে পঞ্চমবার এশিয়ান কাপে অংশ নিচ্ছে, ভারতীয় দলের লক্ষ্য নকআউট পর্যায়ে যোগ্যতা অর্জন করা। এই দ্বিতীয় প্রাচীনতম মহাদেশীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। ভারতীয় দলের অতীত পারফরম্যান্সের দিকে এবার লক্ষ্য রাখা যাক।

AFC Asaian Cup:

১৯৬৪ সালে এশিয়ান কাপের তৃতীয় সংস্করণে, মোহনবাগানের কিংবদন্তি ফুটবলার চুনি গোস্বামীর নেতৃত্বে ভারতীয় জাতীয় দল প্রথমবার আত্মপ্রকাশ করেছিল। দক্ষিণ কোরিয়া, হংকং এবং আয়োজক ইসরায়েলের সাথে চার দলের রাউন্ড-রবিন টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ভারত ১৯৬২ সালে এশিয়ান গেমস জয়ের পর ফেভারিট হিসেবে প্রতিযোগিতায় অংশ নেয়।

হংকংকে ৩-১ গোলে হারিয়ে ভারত টুর্নামেন্ট শেষ করেছে। এক গোলের ঘাটতি কাটিয়ে দলটি টানা তিন গোল করে জয় নিশ্চিত করে। যদিও ভারত টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি, তবে তারা তিনটি ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে রানার্স আপ হিসাবে শেষ করেছে।

এরপর ১৯৮৪ সালে ফের ভারতীয় দল এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে। সিঙ্গাপুরে সেইবার বসেছিল এএফসি এশিয়ান কাপের আসর। মালয়েশিয়া, পাকিস্তান এবং উত্তর ইয়েমেনের বিরুদ্ধে যোগ্যতা অর্জন পর্বের বাধা টপকে ১০ দলীয় এই টুর্নামেন্টে জায়গা করে নেয় ভারত।

চীন, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং আয়োজক সিঙ্গাপুরের সঙ্গে বি গ্রুপে ছিল ভারত। মহমেডানে সেই সময় দুরন্ত পারফরম্যান্স করা সাবির আলির নেতৃত্বে ভারতীয় দল এশিয়ান কাপে খেলতে নামে।

আয়োজকসিঙ্গাপুরের কাছে ০-২ গোলে হেরে টুর্নামেন্ট শুরু হয়। সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৭৫ মিনিট পর্যন্ত গোলশূণ্য ড্র করার পর ৮০ মিনিটে পর দুই গোল হজম করে মাঠ ছাড়ে ভারত।

এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় দল ইরানের মুখোমুখি, তৃতীয় ম্যাচে ভারতীয় ডিফেন্ডারদের পারফরম্যান্সের সৌজন্যে সেই ম্যাচ গোলশূন্য ড্র করে এবং তাদের প্রথম পয়েন্ট অর্জন করে। তবে, চিনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে অবশ্য ০-৩ ফলে হারে ভারত। ভারতীয় দল পুরো টুর্নামেন্টে একটিও গোল করতে ব্যর্থ হয়েছিল, চারটি ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের তলানিতে অবস্থান করেছিল ভারত।

এরপর ২০১১ সালে ফের ভারতীয় দল এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে। গ্রুপ সি-তে ভারতের প্রতিপক্ষ ছিল বাহারিন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হারে ভারত। দ্বিতীয় ম্যাচে বাহারিনের বিরুদ্ধে ৫-২ গোলে হারে ভারত। তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৪-১ গোলে হেরে অভিযান শেষ করে ভারত।

২০১৯ সালে সুনীছল ছেত্রীর নেতৃত্বাধীন ভারত ছিল গ্রুপ এ-তে। ব্লু ব্রিগেডের প্রতিপক্ষ ছি‌ল বাহারিন, তাইল্যান্ড ও সংযক্ত আরব আমিরশাহি। প্রথম ম্যাচে তাইল্যান্ডকে ৪-১ গোলে হারায় ভারত। দ্বিতীয় ম্যাচে সংযক্ত আরব আমিরশাহির কাছে ০-২ গোলে হারে ভারত। তৃতীয় ম্যাচে বাহারিনের কাছে ০-১ গোলে হেরে নক আউট উঠার স্বপ্ন শেষ হয় ভারতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+