ডার্বির পর এবার পাহাড় জয় মোহনবাগানের, নেরোকাকে উড়িয়ে দিল কিবু ভিকুনার দল
ডার্বির পর এবার পাহাড় জয় মোহনবাগানের, নেরোকাকে উড়িয়ে দিল কিবু ভিকুনার দল
ডার্বি জয়ের পরের ম্যাচে দুরন্ত ছন্দে মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে ইম্ফলে নেরোকাকে হারিয়ে ৩ পয়েন্ট পেল মেরিনার্স। এদিন নেরোকার বিরুদ্ধে ৩-০ গোলে মোহনবাগান ম্যাচ জেতে। এদিন পাহাড় জয় মিলিয়ে লিগে টানা সাত ম্যাচে অপরাজিত থেকে আই লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে জাঁকিয়ে বসল মোহনবাগান। ৯ ম্যাচ শেষে মোহনবাগানের ঝুলিতে এখন ২০ পয়েন্ট। দুই নম্বরে থাকা পঞ্জাবের থেকে ৬ পয়েন্টে এগিয়ে সবুজ-মেরুন ব্রিগেড।
পাহাড়ি দল নেরোকা তেকাঠিতে এদিন বিদেশি গোলরক্ষক ফিলিপ মার্ভিন না থাকলে প্রথমার্ধে মোহনবাগান গোলবন্যায় প্রতিপক্ষকে কাঁপিয়ে দিতে পারত। প্রথমার্ধেই অন্তত ৬ থেকে ৮টি গোলে মোহনবাগানের এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।
ম্যাচের ২৭ মিনিটে এদিন নংডম্বা নাওরেমের গোলে মোহনবাগান এগিয়ে যায়। দারুণ দক্ষতায় পাঁচ জন ডিফেন্ডারকে কাটিয়ে নাওরেম, বেইতিয়াকে পাস বাডা়য়। বেইতিয়া তা থেকে ধনচন্দ্রকে গোল করার সুযোগ করে দিলে, নেরোকার গোলরক্ষক ফিলিপ দুর্দান্ত রিফ্লেক্সে ধনচন্দ্রের শট সেভ করেন।যদিও ফিলিপ পুরোপুরি বাধা কাটিয়ে উঠতে পারেননি। ফিরতি বলেই নাওরেম তেকাঠি কাঁপিয়ে দলকে ১-০ এগিয়ে দেন। প্রথমার্ধে ৯ মিনিটের মাথায় বেইতিয়ার গোলটি অফ সাইডের জন্য বাতিল হয়। এরপর প্রথমার্ধে একের পর আক্রমণ শুরু করে মোহনবাগান।
Congratulations to Papa Babacar Diawara for winning the @HeroMotoCorp of the Match Award 👏👏👏#NFCMB ⚔ #HeroILeague 🏆 #LeagueForAll 🤝 #IndianFootball ⚽ pic.twitter.com/jIItDaLMlm
— Hero I-League (@ILeagueOfficial) January 23, 2020
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী
Click it and Unblock the Notifications