কোচের দাবি প্রতি ম্যাচেই হচ্ছে অগ্রগতি, অথচ ডার্বির আগেই জাস্টিন খেয়েছিলেন হোঁচট, জানালেন নিজেই
আই লিগ ২০১৮-১৯'এর দ্বিতীয় কলকাতা ডার্বিতে খেলার আগেই সাইকেল চুরি হয়ে যায় ইস্টবেঙ্গল স্ট্রাইকার জবি জাস্টিনের।
রবিবার (২৭ জানুয়ারি), ডার্বিতে ইস্টবেঙ্গল স্ট্রাইকার জবি জাস্টিন একটি গোল করিয়েছেন হাইমেকে দিয়ে, আরেকটি গোল নিজে করেছেন রালতের ক্নারে মাতা ছুঁইয়ে। স্বাভাবিকভাবেই ম্য়াচের সেরা হয়েছেন তিনিই। ম্যাচের পর লাল-হলুদ কোচ দাবি করেছেন প্রতি ম্যাচেই অগ্রগতি ঘটছে কেরলের এই ফুটবলারটির। অথচ ডার্বির পর জানা গেল ম্যাচের আগেই তিনি খেয়েছিলেন হোঁচট।

প্রতিদিন সাইকেল চালিয়েই অনুশীলনে আসেন জাস্টিন। কিন্তু শুক্রবার সকালে ফ্ল্যাট থেকে বের হতে গিয়ে দেখেন সাইকেলটি চুরি গিয়েছে। জাস্টিনের সাইকেলটি অবশ্য এলেবেলে সাইকেল নয়, বাজারদর প্রায় ২৫,০০০ টাকার মতো হবে। সাধের সাইকেলটি খুইয়ে তিনি ভারি মুশকিলে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে সাইকেলটি খুঁজে পাওয়ারও চেষ্টা করেছএন ডার্বির নায়ক।
তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে লাল-হলুদ সমর্থকরা অনেকেই তাঁকে সাইকেল খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে তাঁরা নতুন সাইকেল কিনে দেবেন এমন কথাও বলেছেন বলে জানিয়েছেন মশাল-বাহিনীর স্ট্রাইকার। ডার্বি-সহ প্রতি ম্যাচেই তিনি যা খেলছেন, তাতে তিনি লাল-হলুদ জনতার নয়নের মনি হয়ে উঠেছেন। কাজেই এমন প্রতিশ্রুতি আসাটাই স্বাভাবিক।
কোচ মেনেন্দেজও জবির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলেছেন জবি গোল করছেন বলেই নয়, প্রতি ম্যাচেই তাঁর সার্বিক খেলরই উন্নতি ঘটছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications