চিঠি ফিফা সভাপতিকে, হাইপ্রোফাইল এই দলকে বিশ্বকাপ থেকে বের করে দেওয়ার দাবি তুলল মানবাধিকার কমিশন
চিঠি ফিফা সভাপতিকে, হাইপ্রোফাইল এই দলকে বিশ্বকাপ থেকে বের করে দেওয়ার দাবি তুলল মানবাধিকার কমিশন
মহিলাদের প্রতি ইরানের আচরণ এবং দৃষ্টিভঙ্গির কারণে আসন্ন কাতার বিশ্বকাপ থেকে ইরানকে বের করে দেওয়ার দাবি তুলল মানবাধিকার কমিশন। ইরানের মহিলা সমর্থকদের স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি নেই।

কী কারণে ইরানকে বের করে দেওয়ার দাবি:
এই দাবির নেপথ্যে রয়েছে ইরানের মহিলাদের প্রতি ইরান-এর মহিলা সমর্থকদের প্রতি সে দেশের সরকারের নিষেধাজ্ঞা এবং ফুটবল অ্যাসোসিয়েশনের তাতে পূর্ণ সম্মতি। দেশের মধ্যে ইরানের মহিলা সমর্থকরা কোনও খেলায় উপস্থিত থাকতে পারেন না। ইরানিয়ান অথারিটি তাঁদের সেই অধিকার দেয় না। বিভিন্ন স্পোর্টস গভর্নিং বডির উপর থেকে চাপ থাকলেও মহিলাদের স্টেডিয়ামে উপস্থিত হওয়া অনুমতি দেশের মধ্যে এখনও নেই।

ফিফা সভাপতিকে চিঠি সংস্থার:
মানবাধিকার সংগঠনটির পক্ষ থেকে এই বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে ফিফা সভাপতি জিয়ানা ইনফান্তিনোকে। সেই চিঠিতে লেখা হয়েছে, "ইরানিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন শুধু মহিলা সমর্থকদের উপর যে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে তাঁর সমর্থনই করছে না। এটা ইরানের মহিলা সমর্থকদের নিরাপত্তার ঝুঁকিরও কারণ। এই কারণে ইরানের ফুটবলের সমর্থক হয়েও বিশ্বকাপে ইরানের অংশ গ্রহণ নিয়ে আমরা চিন্তিত। কেন ফিফা ইরান এবং তার প্রতিনিধিদের বিশ্ব স্তরে পারফর্ম করার সুযোগ দেবে যেখানে এঁরা সাধারণ মানবাধিকারকে মর্যাদা দিতে অস্বীকার করে। ফিফার স্ট্যাটাসের নিয়মকানুন এখানে কোথায় পালন করা হচ্ছে? তাই ফিফার কাছে আমাদের অনুরোধ। ফিফার আইনের ৩ এবং ৪ নম্বর ধারা অনুযায়ী এখনই ইরানকে কাতারে হতে চলা ফিফা বিশ্বকাপ ২০২২ থেকে বের করে দেওয়া হোক।" এই নিয়ে ষষ্ঠ বার ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চলেছে ইরান। ইংল্যান্ড, ওয়েলস এবং আমেরিকার সঙ্গে একই গ্রুপে রয়েছে এশিয়ার দেশটি।

কী বলা রয়েছেন ফিফার আইনের ৩ এবং ৪ নম্বর ধারায়:
ফিফার আইনের তিন এবং চার নম্বর ধারায় মানবাধিকার এবং বৈষম্যাহীনতার করা বলা হয়েছে। লিঙ্গ, জাতি, ধর্ম এবং অন্যান্য বিষয়ে যদি কোথাও বৈষম্যের শিকার হতে কাউকে দেখা যায় বা মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে তা হলে সেই সংস্থাকে নিষিদ্ধ বা গ্লোবাল বডি থেকে বাদ দিয়ে দেওয়ার কথা বলা রয়েছে।

ক্রমাগত ইরানের উপর চাপ বাড়ছে মহিলাদের মাঠে এসে খেলা দেখতে দেওয়ার জন্য:
ইরান সরকারের উপর ক্রমাগত চাপ বাড়ছে বিভিন্ন দিক থেকে মহিলাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে তাঁদের মাঠে এসে খেলা দেখার ছাড়পত্র দেওয়ার জন্য। মহিলাদের জন্য স্টেডিয়ামের দরজা খোলার দাবি ইরানে গত এক দশক ধরে হয়ে আসছে। যাতে মহিলারা মাঠে বসে খেলা দেখতে পারেন তার জন্য এই আন্দোলন হচ্ছে কিন্তু হাতে গোনা কিছু সাফল্যই এসেছে এর থেকে। ইনফান্তিনোর চাপে ২০১৮ এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পার্সেপোলিসের হোম ম্যাচে কম সংখ্যক মহিলা সমর্থককে মাঠে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছিল। ম্যাচটি তেহরানে আয়োজিত হয়েছিল।












Click it and Unblock the Notifications