পেরুর বিরুদ্ধে কারা বড় ভরসা হতে পারেন ফ্রান্সের, জেনে নিন
রাশিয়া বিশ্বকাপে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করতে পেরুর বিরুদ্ধে চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ফ্রান্স। এই ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছে না ফ্রান্স টিম ম্যানেজমেন্ট।
রাশিয়া বিশ্বকাপে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করতে পেরুর বিরুদ্ধে চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ফ্রান্স। পেরুর মতো মাস্ট উইন ম্যাচ না হলেও এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না ফ্রান্সের শিবির। কারণ ফ্রান্স টিম ম্যানেজমেন্ট খুব ভালোমতোই জানে এই ম্যাচে জয় তুলে নিলে গ্রুপের শেষ ম্যাচে খোলা মনে খেলতে পারবে গোটা দল।
এক ঝলকে দেখে নিন এই ম্যাচে কাদের উপর ভরসা ফাকবে ফ্রান্সের শিবিরের

অ্যান্তোনিও গ্রিজম্যান
রাশিয়া বিশ্বকাপে প্রথম ম্যাচে পেনাল্টি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল করেছিলেন গ্রিজম্যান। এছাড়া প্রয়োজনীয় সময়ে গোল তুলে আনার ক্ষেত্রে ফ্রান্সের অন্যতম ভরসা তিনি। ফলে এই ম্যাচে পেরুকে হারাতে গ্রিজম্যানের উপর অনেকটাই নির্ভর করবে টিম ফ্রান্স।

পল পোগবা
ফ্রান্সের শিবিরের অন্যতম ভরসা এই তারকা ফুটবলার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্রান্সের জয় সূচক গোলটি আসে তাঁর পা থেকেই। এই ম্যাচেও ফ্রান্সের আক্রমণের অনেকটাই নির্ভর করবে পোগবার উপর।

হুগো লরিস
ফ্রান্সের অধিনায়ক এবং দলের অন্যতম অভিজ্ঞ এই ফুটবলারের গোলদূর্গে পারফরম্যান্সও এই ম্যাচে ফ্রান্সের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।












Click it and Unblock the Notifications