এশিয়া আতঙ্কে ভুগছে জার্মানি, টুইটার জুড়ে মিমের বন্যা
একে অঘটন বললেও বলা যেতে পারে আবার নাও পারে। তবে একটা বড় ঘটনা বিশ্বকাপের মঞ্চে তা বলা যেতেই পারে, কারণ জাপান দুরন্ত খেলে হারিয়ে দিয়েছে জার্মানিকে। ২-১ গোলের ব্যবধানে তাঁরা হারিয়ে দিয়েছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আর তা নিয়েই ফের শুরু হয়েছে টুইটারে মিমের বন্যা। আর্জেন্টিনাকেও এই দলে ভিরিয়ে দিয়ে তৈরি হচ্ছে মিম।

প্রথমেই এগিয়ে গিয়েছিল জার্মানি
এদিনের ম্যাচে প্রথমেই এগিয়ে গিয়েছিল জার্মানি। ৩৩ মিনিটের মাথায় গুন্দাগনের গোলে এগিয়ে গিয়েছিল জার্মানি। প্রথম অর্ধ নিজেদের দখলেই রেখেছিল তাঁরা। কিন্তু দ্বিতীয় অর্ধে জাপান যেন তেড়েফুঁড়ে ওঠে। ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় মুহূর্তে। এবং প্রথমে গোল শোধ করে। তারপর ম্যাচ শেষ হওয়ার মিনিট দশেক আগে আবার গোল করে ম্যাচে এগিয়ে দেয়। এরপরে অনেক চেষ্টা করেও জার্মানি আর ম্যাচে ফিরতে পারেনি। সাত মিনিট অতিরিক্ত সময়েও ফল বদল হয়নি। গোলের সামনে পাঁচিল হয়ে দাঁড়ান জপানের গোলকিপার। একবার তো একসঙ্গে চারটি সেভ করেন তিনি। একে অনবদ্য বললেও ভুল হয় না।

গ্রুপ অফ ডেথ
আর এমন খেলেই জাপান জার্মানির বিরুদ্ধে গ্রুপ অফ ডেথে জয় ছিনিয়ে নেয়, আর তাঁরা দেখিয়ে দিয়ে যায় যে হ্যাঁ এটা সত্যিই বিশ্বকাপের গ্রুপ অফ ডেথ। এরপরের ম্যাচ ছিল কোস্টারিকা ও স্পেনের। সেই ম্যাচ স্পেন জিতেছে ৭-০ গোলে। এমত অবস্থায় জার্মানির পরের ম্যাচ স্পেনের বিরুদ্ধেই। তাঁরা কী করবে এই ম্যাচে এখন সেটাই দেখার, কিন্তু এখন চলছে মিমের বন্যা। তিনটি ম্যাচের ফলাফলকে নিয়ে চলছে এই মিম।

মিমের বন্যা
সেই তালিকায় রয়েছে আর্জেন্টিনা , আরব ম্যাচ , জাপান- জার্মানি ম্যাচ এবং কোস্টারিকা বনাম স্পেন ম্যাচ। দেখা যাচ্ছে একটি ছবি শেয়ার করা হয়েছে যেখানে দুই বলশালী রেসলার বেধড়ক মার খেয়ে রিংয়ে শুয়ে আছে হেলে। এই দুই মার খাওয়া পালোয়ান কারা? আর্জেন্টিনা এবং জার্মানি। তাঁরা দুর্বলের কাছে মার খেয়ে গলায় গলা জড়িয়ে হাসছেন।
একটি ভিডিও দেখা গিয়েছে যেখানে একজন চিৎকার করছেন 'নো নো' বলে। ভিডিওর উপরে লেখা, 'যখন জার্মানির মনে পড়ে যে তাঁদের পরের ম্যাচ স্পেনের বিরুদ্ধে।" সাত গোল করে আসা স্পেন খেলবে জাপানের কাছে হেরে আসা জার্মানির বিরুদ্ধে। একটি দল আত্মবিশ্বাসে ভরপুর অপর দলের আত্মবিশ্বাসে প্রশ্ন তুলে দিয়েছে নিজেরাই। তাই বলছে ওই মিম ভিডিও।

এশিয়া আতঙ্ক
আর এক জন ভিডিও শেয়ার করেছেন যেখানে শেখেদের দল নাচছেন। আর সেটাই নাকি এখন জাপানের পরিস্থিতি। ঘটনা হল এই জার্মানি গত বিশ্বকাপেও এক এশিয় দলের কাছে হেরেই বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে। তাঁরা হেরেছিল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। এবার হার জাপানের বিরুদ্ধে। বলা চলে এশিয়া আতঙ্কে যেন ভুগছে জার্মানি।












Click it and Unblock the Notifications