টটেনহ্যামে খেলার সময় এরিকসনের হৃদযন্ত্রে কোনও সমস্যাই ছিল না, দাবি ভারতীয় ডাক্তারের

টটেনহ্যামে খেলার সময় এরিকসনের হৃদযন্ত্রে কোনও সমস্যাই ছিল না, দাবি ভারতীয় ডাক্তারের

ফিনল্যান্ডের বিরুদ্ধে ইউরো কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ চলার সময় মাঠেই লুটিয়ে পড়ে যান ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন। মাঠেই প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও পর্যন্ত যা খবর তাতে এরিকসনের শারীরিক অবস্থা স্থিতিশীল। যদিও ড্যানিশ ফুটবলারের এহেন পরিণতিতে অবাকই হয়েছেন লন্ডনের সেন্ট জর্জস ইউনিভার্সিটির অধ্যাপক তথা বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার সঞ্জয় শর্মা। জানিয়েছেন, কাছ থেকে দেখার সুবাদে এরিকসন সম্পর্কে তাঁর ধারণা অন্যরকমই ছিল।

কী জানালেন শর্মা

কী জানালেন শর্মা

২০১৩ সালে টটেনহ্যাম হটস্পরে খেলতেন ক্রিশ্চিয়ান এরিকসন। সেই সময় তাঁর হৃদযন্ত্রের পরীক্ষা করেছিলেন ডাক্তার সঞ্জয় শর্মা। তখন ড্যানিশ ফুটবলারের শরীরে হৃদরোগ সংক্রান্ত কোনও সমস্যা তাঁর চোখে পড়েনি বলে জানিয়েছেন ভারতীয় কার্ডিওলজিস্ট। বলেছেন, ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছরই নিয়ম মেনে এরিকসনের শারীরিক পরীক্ষা তিনি করে গিয়েছেন। অসুস্থ ফুটবলারের সব রিপোর্টই তখন স্বাভাবিক এসেছিল বলে জানিয়েছেন সঞ্জয়। ফলে ইউরো কাপের ম্যাচ চলাকালীন এরিকসন মাঠে লুটিয়ে পড়লে অবাকই হয়েছিলেন এই ডাক্তার। তাঁর সন্দেহ হয়েছিল যে ভুল তিনি করেননি তো। যদিও পরে এরিকসনের পুরনো রিপোর্টগুলি আরও একবার পড়ে তিনি নিশ্চিন্ত হয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় কার্ডিওলজিস্ট।

ফিরছে ২০১২ সালের স্মৃতি

ফিরছে ২০১২ সালের স্মৃতি

২০১২ সালের এফএ কাপের ম্যাচ খেলার সময় হৃদযন্ত্র আচমকাই বিকল হয়ে যাওয়ায় মাঠেই লুটিয়ে পড়েছিলেন ফাব্রিস মুয়াম্বা নামের প্রাক্তন পেশাদার ফুটবলার। জীবনযুদ্ধে জয় হাসিল করলেও মাত্র ২৪ বছর বয়সে তাঁকে ফুটবল ছাড়তে হয়েছিল। ২৯ বছরের এরিকসনের ক্ষেত্রেও তেমনটা যেন না হয়, সেই আশাই করেছেন ওই প্রাক্তন ফুটবলার।

আগের থেকে সুস্থ এরিকসন

আগের থেকে সুস্থ এরিকসন

ক্রিশ্চিয়ান এরিকসনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তা সত্ত্বেও আগামী দিনে ক্রিশ্চিয়ান এরিকসনের ফুটবল মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ডাক্তাররা। তা জানার পরেই ড্যানিশ ফুটবলারের মাঠে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করার ভাবনাচিন্তা শুরু করেছে ইংল্যান্ডের পেশাদার ফুটবলের নিয়ন্ত্রকরা। অন্যদিকে আন্তর্জাতিক স্তরেও এরিকসনের ফুটবল খেলার ওপর প্রশ্নচিহ্ন তৈরি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

এরিকসনের পাশে বিশ্ব

এরিকসনের পাশে বিশ্ব

ইউরো কাপের ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়া ক্রিশ্চিয়ান এরিকসনের পাশে দাঁড়িয়েছে গোটা বিশ্ব। ড্যানিশ ফুটবলারের সুস্থতা কামনায় সামিল হয়েছে ফুটবল মহল থেকে সোশ্যাল মিডিয়া। দ্রুত মাঠে ফিরে আসুক এরিকসন, সে আশাই করছেন বিশ্বের সব প্রান্তের মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+