সর্বাধিক আন্তর্জাতিক গোলের মালিক রোনাল্ডোর ক্লাব ফুটবলের ছটাও অতুলনীয়

সর্বাধিক আন্তর্জাতিক গোলের মালিক রোনাল্ডোর ক্লাব ফুটবলের ছটাও অতুলনীয়

বিশ্ব ফুটবলে সর্বাধিক আন্তর্জাতিক গোলের মালিক হয়ে ইতিহাস রচনা করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যে ফর্মে রয়েছেন, তাতে তিনি কোথায় গিয়ে থামবেন এবং আগামী প্রজন্মের পক্ষে তাঁর রেকর্ড ভাঙা সম্ভব হবে কিনা, তা এখনই বলা মুশকিল। আপতত আন্তর্জাতিক ও ক্লাব পরিসংখ্যানে এ প্রজন্মের ফুটবলারদের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন সিআর সেভেন। সে সংক্রান্ত কিছু পরিসংখ্য়ান দেখে নেওয়া যাক।

ক্লাবের হয়ে গোল

ক্লাবের হয়ে গোল

দেশ পর্তুগালের হয়ে ১১১টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাব ফুটবলেও যে তিনি অপ্রতিরোধ্য, তা আর বলার অপেক্ষা রাখে না। ২০০২-২০০৩ মরসুম থেকে নিজের উপস্থিতি প্রমাণ করা সিআর সেভেন গত ১৯ বছরে পর্তুগালের স্পোর্টিং ক্লাব, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড. রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের জার্সিতে খেলেছেন। চলতি মরসুমে ফের ওল্ড ট্রাফোর্ডের দলে খেলতে দেখা যাবে রোনাল্ডোকে। ক্লাব ফুটবলে এখনও পর্যন্ত ৮৯৫টি ম্যাচ খেলেছেন সিআর সেভেন। ৬৭৪টি গোল এসেছে তাঁর বুট থেকে।

কোন ক্লাবের হয়ে কত গোল

কোন ক্লাবের হয়ে কত গোল

পর্তুগালের স্পোর্টিং ক্লাবের হয়ে মোট ৩১টি ম্যাচ খেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাঁচটি গোল করেছিলেন কিংবদন্তি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ২৯২টি ম্যাচ খেলেছিলেন সাত নম্বর জার্সিধারী তারকা। ১১৮ গোল এসেছে তাঁর বুট থেকে। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮টি ম্যাচ খেলা রোনাল্ডো ৪৫০টি গোল করেছেন। এখনও পর্যন্ত সর্বশেষ জুভেন্তাসের হয়ে ১৩৪টি ম্যাচ খেলে ১০১টি গোল করেছেন পর্তুগিজ তারকা। ক্লাব এবং দেশ মিলিয়ে রোনাল্ডোর মোট গোল সংখ্যা ৭৮৫। অন্যদিকে ক্লাব ফুটবলে সতীর্থদের ১৩৯ বার গোল করার ক্ষেত্রে সহায়তাও করেছেন সিআর সেভেন।

চ্যাম্পিয়ন্স লিগ পরিসংখ্য়ান

চ্যাম্পিয়ন্স লিগ পরিসংখ্য়ান

জনপ্রিয় চ্যাম্পিয়ন্স লিগে গোল সংখ্যার নিরিখে সর্বকালের সেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই। নিজের কেরিয়ারে এখনও পর্যন্ত ১৭৬টি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলেছেন পর্তুগিজ তারকা। ১৩৪টি গোল এসেছে তাঁর বুট থেকে। প্রতি ম্যাচে ০.৭৬-র হারে গোল করেছেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী তারকা। বিভিন্ন ক্লাবের হয়ে মোট পাঁচ বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতেছেন রোনাল্ডো। চারটি ক্লাব বিশ্বকাপ, সাতটি লিগ খেতাবও রয়েছে তাঁর ঝুলিতে। ক্লাব এবং দেশের হয়ে মোট ২১টি খেতাব জিতেছেন রোনাল্ডো।

মেসির সঙ্গে লড়াই

মেসির সঙ্গে লড়াই

ক্লাব এবং দেশের হয়ে গোল সংখ্য়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন লিওনেল মেসি। দেশের হয়ে ৭৬টি গোল করা আর্জেন্তাইন তারকা ক্লাবের হয়ে ৬৭২টি গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের গোল সংখ্য়াতেও রোনাল্ডোর থেকে পিছিয়ে রয়েছেন মেসি (১২০টি গোল)। তবে খেতাব জয়ের নিরিখে সিআর সেভেনকে টেক্কা দিয়েছেন এলএম টেন। দেশ এবং ক্লাবের হয়ে মোট ২৬টি খেতাব জিতেছেন মেসি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+